নারায়ণগঞ্জ ০৭:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

রাজশাহীর কোভিড ইউনিটে এক দিনে রেকর্ড ১৮ মৃত্যু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে আক্রান্তদের মধ্যে এক দিনে রেকর্ড ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের আটজনের পজেটিভ আর অন্যরা উপসর্গ নিয়ে মারা যান বলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান। বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময় তারা মারা যান। তাদের মধ্যে রাজশাহীর ১৩ জন, চাঁপাইনবাগঞ্জের একজন আর নওগাঁর রয়েছেন চারজন।

১৮ জনের মধ্যে দশজন পুরুষ ও আটজন নারী। ছয়জনের বয়স ৬১ বছরের ওপরে। অন্যদের মধ্যে আছেন ৫১ থেকে ৬০ বছরের পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের তিনজন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের চারজন। গত ১ জুন সকাল ৬টা থেকে ২৪ জুন সকাল ৬টা পর্যন্ত এ হাসপাতালের কোভিড ইউনিটে ২৬০ জনের মৃত্যু হয়েছে বলে জানান শামীম ইয়াজদানী।

শনাক্তের হার সম্পর্কে শামীম ইয়াজদানী বলেন, শনাক্তের হার আগের দিনের চেয়ে দশমিক ৯০ শতাংশ-পয়েন্ট বেড়ে ৩৩ দশমিক ৯৫ শতাংশ হয়েছে।

এদিকে করোনা ভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে উত্তরের সীমান্তবর্তী জেলা রাজশাহীতে ‘বিশেষ লকডাউনের’ মেয়াদ তৃতীয় দফার মত আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল এ সিদ্ধান্তের কথা জানান। অর্থাৎ রাজশাহীতে ১১ জুন থেকে চলমান কঠোর লকডাউন এবার ৩০ জুন মধ্যরাত পর্যন্ত গড়ালো। তবে এবারের লকডাউনে রাজশাহী শহরের সঙ্গে কোনো উপজেলার যোগাযোগ থাকবে না বলে জানানো হয়েছে। কেউ উপজেলা থেকে শহরে প্রবেশ করতে পারবে না। আবার শহর থেকে কেউ উপজেলা পর্যায়ে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

রাজশাহীর কোভিড ইউনিটে এক দিনে রেকর্ড ১৮ মৃত্যু

আপডেট সময় : ০৭:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১