নারায়ণগঞ্জ ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

তিন ঘণ্টার আগুনে ‘সাততলা বস্তি’ পুড়ে ছাই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
  • ২৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার আড়াই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। সোমবার (৭ জুন) সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হোসেন বলেন, সোমবার ভোর ৪টার দিকে ওই বস্তিকে আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এবং প্রায় তিন ঘণ্টায় চেষ্টায় সোমবার সকাল পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই কর্মকর্তা আরও জানান, পুরো বস্তিতে প্রায় ১৫ হাজার লোক বসবাস করে। এখানে প্রায় চার হাজারের বেশি ঘর রয়েছে। বেশিরভাগ ঘরই কাঠের তৈরি। এ কারণে ফলে আগুনের তাপ অনবরত বাড়তে থাকে। এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি হওয়ায় ঘটনাস্থলে পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীদের পৌঁছাতে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিস সদর দফতর সূত্র জানায়, এর আগে ২০১২, ২০১৫ ও ২০১৬ সালে ডিসেম্বরে এবং ২০২০ সালের ২৪ নভেম্বর মহাখালীর এই বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রতিবারই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

তিন ঘণ্টার আগুনে ‘সাততলা বস্তি’ পুড়ে ছাই

আপডেট সময় : ০৫:২৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১