নারায়ণগঞ্জ ০৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় আলাদা নায়িকা মাহি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
  • ৩৪১ বার পড়া হয়েছে

পঞ্চম বিবাহবার্ষিকীর দুই দিন আগে দাম্পত্য সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানালেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী পারভেজ মাহমুদ অপু। সিলেটের ব্যবসায়ী অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। বেশ সুখী দম্পতি হিসেবেই পরিচিত ছিলেন তারা। যদিও বেশ কয়েকবার ভাঙনের গুঞ্জন উঠেছে। তবে প্রতিবারই স্বামীর সঙ্গে রোমান্টিক ছবি কিংবা স্ট্যাটাসে সেসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ‘অগ্নি’কন্যা মাহি। এবার আর কোনো গুঞ্জন নয়। নায়িকা নিশ্চিত করলেন তার সংসার ভেঙে যাওয়ার খবর।
এদিকে এ বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খুলেছেন মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু। তিনি বলেন, ‘কয়েক মাস ধরে আমাদের মাঝে ঝামেলা হচ্ছে। বনিবনা হচ্ছে না। তাই আমরা আলাদা থাকছি। দুই পরিবারের মতামতের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নিয়েছি।’

‘দুইটা মানুষ চলার পথে অনেক কিছু মিলছিল না। তবে আমাদের সম্পর্ক এখনো ভালো আছে। সেটা তিক্ত হয়েও যাওয়ার আগেই দুজন সম্পর্ক থেকে সরে আসতে চাইছি। আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে। আমরা ‘মিউচুয়ালি’ বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি’।

তিনি নিশ্চিত করেন, ডিভোর্সের বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হবে আগামী কিছুদিনের মধ্য।

‘এখানে টাকা-পয়সাসহ অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা চেষ্টা করেছিলাম সংসার টিকিয়ে রাখতে কিন্তু সম্ভব হলো না। কিন্তু কেউ কাউকে দোষ দিতে চাই না। ভাগ্যে এটাই হয়তো লেখা ছিল। আর কিছু বলতে চাইনা এই মুহূর্তে’- যোগ করেন অপু।

প্রসঙ্গত, ২০১৬ সালের ২৫ মে অপুর গলায় বিয়ের মালা দেন মাহি। দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় আলাদা হয়ে গেলেন তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

দাম্পত্য জীবনের পাঁচ বছরের মাথায় আলাদা নায়িকা মাহি

আপডেট সময় : ০২:১৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১