নারায়ণগঞ্জ ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক, খুব শীঘ্রই উদ্বোধন : সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে রূপগঞ্জের আলোচিত ৩০০ ফিট এলাকায় মধ্যরাতে চেকপোস্ট পরিচালনা করেছে জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এর নেতৃত্বে বুধবার রাত ১০টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত এ চেকপোস্ট পরিচালিত হয়।

অভিযানে মোটরসাইকেল, প্রাইভেট কার ও মাইক্রোবাস তল্লাশি ও কাগজপত্র যাচাই করা হয়। এ সময় গাড়ির রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ট্রাফিক আইনে ১১টি গাড়ির বিরুদ্ধে জরিমানা করা হয়। তল্লাশিকালে ৩ বোতল হুইস্কি ও ১টি সামুরাইসহ ৬ জনকে আটক করা হয়।

অভিযানকালে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ৩০০ ফিট এলাকা এখন নারায়ণগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ ও জনবহুল সড়ক। রাত বাড়ার সঙ্গে এখানে বেপরোয়া বাইক রেস, মাদক সেবন ও ছিনতাইয়ের ঘটনা ঘটে। আমরা চাই, এই সড়কটি যেন নিরাপদ ও আতঙ্কমুক্ত থাকে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ছাড় দেওয়া হবে না। মাদক, অবৈধ অস্ত্র ও অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেজন্যই আমাদের এই চেকপোস্ট। আমরা নিয়মিত এ ধরনের অভিযান চালাবো। কাগজপত্র ছাড়া গাড়ি চালাবেন না।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)তারেক আল মেহদী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি),হাসিনুজ্জামান সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল), রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু

নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

আপডেট সময় : ০৭:২৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬