নারায়ণগঞ্জ ০৫:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক, খুব শীঘ্রই উদ্বোধন : সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নারায়ণগঞ্জ সদরে বায়ুদূষ‌ণের দা‌য়ে দুই কারখানাকে আড়াই লাখ টাকা জরিমানা আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

সোনারগাঁও প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মো. আমিন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উপজেলার সাদিপুর ইউনিয়নের দেওভোগ/শান্তির বাজার এলাকায় মোশারফ হোসেনের বন্ধ ওয়ার্কশপের সামনে ইটসলিং রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) সেলিম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে আমিনের কাছ থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগে থাকা ২৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে মোট ২ হাজার ৯০০ মিলিলিটার বা ২.৯ লিটার ফেন্সিডিল রয়েছে।

গ্রেপ্তার মো. আমিন নারায়ণগঞ্জ সদর থানাধীন সৈয়দপুর এলাকার ইয়াছিন মোল্লার বাড়ির ভাড়াটিয়া। তার বাবার নাম মো. ফালান হোসেন এবং মায়ের নাম মোছা. জোৎস্না বেগম।

পুলিশের নথিপত্র ও সিডিএমএস পর্যালোচনায় আমিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় পূর্বের তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২০১৭ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা এবং ২০২৪ ও ২০২৬ সালে দণ্ডবিধির বিভিন্ন ধারায় আরও দুটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক, খুব শীঘ্রই উদ্বোধন :

সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬