নারায়ণগঞ্জ ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

প্রেমিকার সঙ্গে অভিমানে সৌদি প্রবাসী যুবকের আত্মহত্যা

কামরুজ্জামান (শাওন ): প্রেমিকার সঙ্গে অভিমান করে সৌদি প্রবাসী নূর হোসেন(২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।২ মে (রবিবার) সকাল ৮ টায় সৌদি আরবের রাজধানী রিয়াদের এসকান-১ এলাকায় গলাতে ফাঁস দিয়ে ওই যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে। পবিত্র রমজান মাসের সকালে নূর হোসেন নামের ওই যুবকের আকস্মিক আত্মহত্যায় শোক বিহ্বল হয়ে পড়েছে রিয়াদের পুরো এসকান এলাকা।

নিহতের সেজ ভাই, খোকনের সঙ্গে আলাপ করে জানা যায়, প্রতিদিনের মত স্বাভাবিকভাবেই দিনের শুরু করেন তারা। আত্মহত্যার কোন লক্ষণই ছোট ভাই নূর হোসেনের মধ্যে দেখা যায় নি। দুই ভাই একই রুমে পাশাপাশি থাকেন। কাজও করেন একই কোম্পানিতে। তার আচরণ ছিল স্বাভাবিক। তবে, একটি মেয়ের সঙ্গে প্রায়শই ফোনালাপ হতো বলে জানান তিনি। মেয়েটির সঙ্গে ঝগড়ার রেশ ধরে আকস্মিক এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে তিনি মন্তব্য করেন।

ঘটনার দিনের কথা উল্লেখ করে খোকন জানান, অন্য দিনের মতোই সেহরী খেয়ে ভোর চারটার দিকে বাসা থেকে বের হন তারা। রমজান মানে কোম্পানির শিডিউল অনুযায়ী সেহরীর পর, ভোর ৪ টা থেকে দুপুর পর্যন্ত কাজ করতে হয়। রোজার জন্য বিকেলে কোন কাজ থাকে না। ঘটনার দিনও দুই ভাই কোম্পানির গাড়িযোগে কাজে বের হন। খোকনের কাজের এরিয়া আগে হওয়ায় তিনি আগে নেমে যান। কাজের একপর্যায়ে তার ছোট ভাই নূর হোসেনের কর্মস্থল থেকে ফোন আসে। ফোনে তার ভাইর সহকর্মীরা জানান, তার ভাইর দূর্ঘটনা হয়েছে।

খোকন আরো জানান, শুরুতে তাকে বলা হয়নি তার ভাই আত্মহত্যা করেছে। তারা তাকে জিজ্ঞাসা করতে থাকে পারিবারিক কোন সমস্যা ছিল কিনা তার ভাইর। খোকন এ প্রশ্নে তখন জানান, তারা দুই ভাই একসাথেই থাকত, কোন সমস্যা ছিল না। পরবর্তীতে তাকে জানানো হয় তার ভাই গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছেন।

খোকন জানতেন না তার ছোট ভাইর কোন মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল। পরে বাড়ি থেকে নিহত নূর হোসেনের ভাবীদের থেকে জানা যায় এই প্রেমের কথা। এছাড়াও নিহতের মোবাইল থেকে ঐ প্রেমিকার একাধিক ছবি পাওয়া যায়। জানা যায়, ঐ প্রেমিকার নাম হালিমা। মেয়ের বাড়ি কুমিল্লা।

নূর হোসেনের বড় ভাই জানান, লাশ এখনো হাসপাতালে পড়ে রয়েছে। তিনি কি করবেন এখনো বুঝতে পারছেন না। লাশ আদৌ দেশে পাঠানো যাবে কিনা, তা নিয়েও রয়েছেন সংশয়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার

প্রেমিকার সঙ্গে অভিমানে সৌদি প্রবাসী যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৬:৩৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১