নারায়ণগঞ্জ ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ৭৫৫ বার পড়া হয়েছে

মো. আকবর হোসেন : নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাক কারখানার আগুন নেভাতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালক ও এক পথচারী মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত সাতজন।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে শহরের চাষাঢ়ায় শান্তনা মার্কেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতের রিকশাচালকের নাম-পরিচয় পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আক্তারুজ্জামান।

নিহত ফায়ার সার্ভিসের গাড়িচালকের নাম জাহাঙ্গীর। তিনি হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের গাড়িচালক ছিলেন।

আহতরা হলেন – নারায়ণগঞ্জের মাসদাইরের সিরাজুল্‌ চাঁনমারির আমজাদ, খানপুর বৌবাজার এলাকার রোকন, খানপুর এলাকার ইরানি, জামতলা এলাকার সারা, নাজমা ও মুন্সিগঞ্জের বিক্রমপুরের রেশমা। এদের মধ্যে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন সারা ও নাজমা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের গাড়িটি সকালে ব্রেক ফেল করে পাশের লেনে চলে যায়। এসময় একটি বাস ও একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এছাড়াও আশপাশের বেশ কয়েকটি রিকশা ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, ফতুল্লায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জের হাজিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি গাড়ি যাওয়ার পথে শান্তনা মার্কেটের সামনে চালক হঠাৎ অসুস্থ হয়ে গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাকে চাপা দেয়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে এক পথচারী ও গাড়ির চালক জাহাঙ্গীর ঘটনাস্থলেই মারা যান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

আপডেট সময় : ০৫:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩