নারায়ণগঞ্জ ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন পোড়াল উগ্রপন্থীরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩
  • ৮২৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে উগ্রপন্থীদের পবিত্র কুরআন পোড়ানোর জন্য সুইডেনের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে তুরস্ক। সৌদি আরবসহ বেশ কয়েকটি আরব দেশও এর তীব্র নিন্দা জানিয়েছে।

সুইডেনের ন্যাটো সদস্যপদপ্রাপ্তি নিয়ে তুরস্কের আপত্তির প্রেক্ষাপটে এ ঘটনা ঘটল।

শনিবার বিকেলে স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে বিক্ষোভের সময় অতি উগ্রপন্থী স্ট্রাম কুরস (হার্ড লাইন) পার্টির রাজনীতিবিদ রাসমাস পালুদান পবিত্র কুরআনের একটি খণ্ডে আগুন দেন। একই সময় কুর্দিদের একটি বিক্ষোভও সেখানে অনুষ্ঠিত হয়। তুরস্ক স্টকহোমে তার দূতাবাসের সামনে কুরআন পোড়ানোসহ বিক্ষোভ আয়োজন করায় সুইডেনের নিন্দা করে।

আঙ্কারা শনিবার জানিয়েছিল, ন্যাটোর সদস্যপদ লাভে তুরস্কের আপত্তি দূর করার লক্ষ্যে সুইডেনের প্রতিরক্ষামন্ত্রীর সফর বাতিল করা হচ্ছে। সামরিক জোটটিতে সুইডেনের প্রবেশের জন্য দেশটির তুরস্কের সমর্থন প্রয়োজন। ইউক্রেনে রাশিয়ার হামলার পর ভয় বাড়ার প্রেক্ষাপটে দেশটি এখন ন্যাটোতে যোগ দিতে চাচ্ছে। কিন্তু ন্যাটোর সদস্য তুরস্ক তাতে বাধা দিয়ে আসছে।

সৌদি আরব, জর্ডান, কুয়েত, পাকিস্তান, বাংলাদেশ, তুরস্কসহ বেশ কয়েকটি দেশ কুরআন পোড়ানোর নিন্দা জানিয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘সৌদি আরব সংলাপ, সহিষ্ণুতা ও সহাবস্থানের মূল্যবোধের বিস্তারের আহ্বান জানাচ্ছে এবং ঘৃণা ও চরমপন্থাকে প্রত্যাখ্যান করছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সুইডেনে তুর্কি দূতাবাসের সামনে কুরআন পোড়াল উগ্রপন্থীরা

আপডেট সময় : ১২:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩