নারায়ণগঞ্জ ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩
  • ৫০৯ বার পড়া হয়েছে

সদর প্রতিনিধি : নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা প্রশাসক মঞ্জরুল হাফিজ।

পরে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান পক্ষে নেতাকর্মীরা, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মোহাম্মদ বাদলের নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহার নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে মহানগর বিএনপি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন, জেলা পিবিআই’র পুলিশ সুপার মনিরুল ইসলাম, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, জেলা সিভিল সার্জন, নাসিকের কাউন্সিলর, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদের নেতৃত্বে জেলা ও মহানগর ছাত্রলীগ, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করে।

এছাড়া একই সময়ে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলাগুলোতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, উপজেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠন ফুল দিয়ে স্থানীয় শহীদ মিনারগুলোতে শ্রদ্ধা নিবেদন করেছে।

এরপর সর্বস্তরের মানুষ ফুল নিয়ে শহীদ বেদিতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আপডেট সময় : ১২:৪২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩