নারায়ণগঞ্জ ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

অক্সিজেন সংকট মোকাবিলায় ভারতের পাশে দাঁড়াল সৌদি আরব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১
  • ৩৫৬ বার পড়া হয়েছে

কামরুজ্জামান (শাওন) : ভারতে চলছে নভেল করোনাভাইরাসের প্রকোপ। একইসঙ্গে দেশটির একাধিক রাজ্যে দেখা দিয়েছে অক্সিজেনের তীব্র সংকট। এমন পরিস্থিতিতে ভারতকে সহযোগিতা করতে এগিয়ে এসেছে বিভিন্ন দেশ। ভারতকে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন সরবরাহ করেছেন মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে সংবাদমাধ্যম সৌদি গেজেট এ খবর জানিয়েছে।

রিয়াদে ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে সৌদি গেজেট আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের সংকট মোকাবিলায় সহায়তা করতে ভারতে ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠিয়েছে সৌদি আরব।

সৌদি আরবে ভারতীয় দূতাবাস তাদের টুইটারে লিখেছে, ‘ভারতে অতিপ্রয়োজনীয় ৮০ মেট্রিক টন তরল অক্সিজেন পাঠাতে আদানি গ্রুপ ও মেসার্স লিনডের সঙ্গে অংশীদার হতে পেরে ভারতীয় দূতাবাস গর্বিত। সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাদের সাহায্য, সমর্থন ও সহযোহিতার জন্য আন্তরিক ধন্যবাদ।’

নভেল করোনাভাইরাসের প্রকোপে ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে ভারত। একদিনে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে যাচ্ছে আগের দিনের সংখ্যাকে। ফলে ভঙ্গুর হয়ে পড়ছে ভারতের চিকিৎসাব্যবস্থা। দেখা দিয়েছে তীব্র মাত্রায় অক্সিজেন সংকট। অক্সিজেন সংকটে দেশটিতে অনেক রোগীর মৃত্যু হচ্ছে বলেও উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এমন পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে চাইছে প্রতিবেশী দেশ পাকিস্তানও।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় ভারতকে ভেন্টিলেটর, বাইপ্যাপ, ডিজিটাল এক্স-রে মেশিন, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ (পিপিই) বিভিন্ন সামগ্রী পাঠানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল শনিবার এক টুইটবার্তায় এ সহযোগিতার কথা উল্লেখ করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত তিন দিনে ভারতে ১০ লাখের বেশি মানুষের করোনা ধরা পড়েছে এবং সাড়ে সাত হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ তথ্য জানানো হয়েছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার দেশজুড়ে তিন লাখ ৪৯ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয় এবং এদিন করোনায় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৬০ জনের।

এর মধ্য দিয়ে টানা চতুর্থ দিন ভারতে তিন লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হলো আর মৃতের সংখ্যা দুই হাজারের বেশি রয়েছে টানা পাঁচদিনের মতো। বৈশ্বিক করোনা পরিস্থিতির তুলনায় ভারত বর্তমানে সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে।

ভারতের রাজ্যগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক করোনা পরিস্থিতি চলছে মহারাষ্ট্রে। শনিবার সেখানে ৬৭ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং ৬৭৬ জনের মৃত্যু হয়েছে। দেশটির রাজধানী দিল্লির করোনা পরিস্থিতিও ভয়াবহ। করোনায় গত ২৪ ঘণ্টায় সেখানে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে করোনা রোগীদের উপচেপড়া ভিড়। অক্সিজেন সংকটে মৃত্যু হচ্ছে বহু মানুষের। গতকাল দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন না পেয়ে ২৫ করোনা রোগীর মৃত্যু হয়। রাজধানীতে চলমান লকডাউন আরও এক সপ্তাহের জন্য বাড়ানো হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

অক্সিজেন সংকট মোকাবিলায় ভারতের পাশে দাঁড়াল সৌদি আরব

আপডেট সময় : ০৬:০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১