নারায়ণগঞ্জ ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ

কাতার বিশ্বকাপ দেখতে দর্শকদের নিতে হবে করোনা টিকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : করোনার করালগ্রাসে বিপর্যস্ত বিশ্ব। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে যে কবে আসবে তা জানা নেই কারোই। তাইতো বাস্তবতা মেনে স্বাভাবিক জীবনে ফিরছে মানুষ, মাঠে ফিরছে খেলা। একে একে আয়োজিত হচ্ছে স্থগিত আসরগুলো। অবশ্য তার অধিকাংশই দর্শকশূন্য গ্যালারিতে।

তবে সে পথে হাঁটতে চায় না দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফুটবল বিশ্বকাপের এবারের আয়োজক কাতার। করোনাকে হারিয়ে দর্শকপূর্ণ গ্যালারিতেই বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাদের। সে লক্ষ্যেই দেশটি হাতে নিয়েছে মেগা প্রজেক্ট।
বিশ্বকাপের আগেই সংশ্লিষ্ট সবাইকেই দেয়া হবে কোভিডের ভ্যাকসিন। এখানেই শেষ নয়, বিভিন্ন দেশ থেকে আগত সব সমর্থকদেরও বাধ্যতামূলকভাবে নিতে হবে এই টিকা। যার ব্যবস্থাও করবে কাতার কর্তৃপক্ষ। আর এজন্য বিশেষ বাজেট ঘোষণা করেছে আয়োজকরা।

এদিকে কাতার থেকে নজর ফেরানো যাক স্পেনের বার্সোলোনায়। আলোচনার বিষয় লিওনেল মেসি। চলতি মৌসুম শেষে এলএমটেন কি কাতালানদের গুডবাই বলছেন নাকি থাকছেন, গেলো বছরখানেক ধরেই এটা ফুটবল বিশ্বের টক অব দ্য টপিক।
এবার সেই আলোচনায় নতুন মাত্রা দিলো স্প্যানিশ দৈনিক স্পোর্ট। তারা বলছে মেসিকে নাকি বেতনের নতুন প্রস্তাব দিয়েছেন হুয়ান লাপোর্তা। তবে বর্তমান বেতনের চেয়ে সেই বেতনের পরিমাণ আর্থিক অংকে কম।
বার্সার বর্তমান আর্থিক অবস্থা বেশ নাজুক। চুক্তিতে নাকি বলা আছে অবস্থা ভালো হলে বেতন বাড়ানো হবে মেসির। সেই সঙ্গে প্রস্তাব থাকবে মেসির বার্সেলোনার শুভেচ্ছা দূত হওয়ারও। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেনি কোনো পক্ষ।
এবারের খবরটা মেসির স্বদেশী কিংবদন্তি দিয়েগো আর্মান্দো ম্যারাদোনার। গেলো বছর ২৫ নভেম্বর গত হলেও এখনও যিনি আছেন ভক্তদের মণিকোঠায়। এবার নিলামে উঠছে ১৯৮২ সালের ১৩ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলা ম্যারাদোনার বিশ্বকাপের প্রথম ম্যাচের জার্সিটি।
যার ভিত্তিমূল্য রাখা হয়েছে ৬৫ হাজার ডলার। তবে নিলামের আয়োজক প্রতিষ্ঠান গট্টা হ্যাভ রক অ্যান্ড রোল আশা করছে কমপক্ষে দুই লাখ ডলার দাম উঠবে জার্সিটির।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২

কাতার বিশ্বকাপ দেখতে দর্শকদের নিতে হবে করোনা টিকা

আপডেট সময় : ১১:৫৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১