নারায়ণগঞ্জ ১০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান সাংসদ নজরুল ইসলাম বাবুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • ৩৮০ বার পড়া হয়েছে

সরকারি বিধি নিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু। মঙ্গলবার আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকার  দ্বিতীয় ডোজ নেয়া শেষে গণমাধ্যমের মাধ্যমে সকলের প্রতি তিনি এ আহ্বান জানান। সাংসদ বলেন, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ রুখতে হলে এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।বিশেষ করে মুখে মাস্ক পরা সবার জন্য অত্যন্ত জরুরি।

তিনি দেশে বিদেশে অবস্থানকারি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সাংসদ নজরুল ইসলাম বাবু বলেন, একদিকে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, একইসঙ্গে শুরু হয়েছে মুসলমানদের পবিত্র সিয়াম সাধনার মাস-মাহে রমজান। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছার পাশা্পাশির সকল ধর্মপ্রাণ মুসলমানকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানান সাংসদ ।

তিনি বলেন, গত বছরের মত এ বছরও আমরা বাইরে কোন অনুষ্ঠান করতে পারছিনে। কারণ, করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ নতুন করে আঘাত হেনেছে সারা দেশে। দ্বিতীয় ঢেউয়ের করোনাভাইরাস আরও মরণঘাতী হয়ে আভির্ভূত হয়েছে।

পয়লা বৈশাখের আনন্দ তাই গত বছরের মত এবারও ঘরে বসেই উপভোগ করছি আমরা। টেলিভিশন চ্যানেলসহ নানা ডিজিটাল মাধ্যমে অনুষ্ঠানমালা প্রচারিত হবে। সে সব অনুষ্ঠান উপভোগ ছাড়াও আমরা নিজেরাও পরিবারের সদস্যদের নিয়ে ঘরোয়া পরিবেশে আনন্দ উপভোগ করতে পারি। অতীতের সকল জঞ্জাল-গ্লানি ধুয়ে-মুছে আমরা নিজেদের পরিশুদ্ধ করবো। দৃপ্ত পায়ে এগিয়ে যাবো সামনের দিকে। গড়বো আলোকোজ্জ্বল ভবিষ্যত- এই হোক এবারের নতুন বছরের শপথ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান সাংসদ নজরুল ইসলাম বাবুর

আপডেট সময় : ০৭:২৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১