নারায়ণগঞ্জ ০৭:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

বাংলাদেশি প্রবাসীকে হত্যার দায়ে সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ৩২৩ বার পড়া হয়েছে

সৌদি থেকে, কামরুজ্জামান (শাওন  ) :   সৌদি আরবের দাম্মামে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীকে হত্যায় সৌদি নাগরিক উমর আল শাম্মেরীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

সোমবার (২৯ মার্চ) রিয়াদের বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।

২০০৬ সালের জুন মাসে সৌদি আরবের দাম্মাম শহরের আবু হাদরিয়া সড়কের একটি পেট্রোল পাম্পে বাংলাদেশি অভিবাসী সাগর পাটোয়ারীর সঙ্গে সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বাদানুবাদ হয়। এক পর্যায়ে উমর পিস্তল দিয়ে গুলি করলে ঘটনাস্থলেই সাগর নিহত হন।

গুলি করার পর উমর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। দীর্ঘদিন তদন্তের পর স্থানীয় আইন প্রয়োগকারী বাহিনী উমর আল শাম্মেরীকে ২০১৮ সালে শনাক্ত এবং আটক করে বিচারের সম্মুখীন করে।

সাগর পাটোয়ারী হত্যা মামলার শুনানিতে দাম্মাম ক্রিমিনাল কোর্টে মৃতের ওয়ারিশদের পক্ষে অভিযুক্তের মৃত্যুদন্ডের দাবী জানিয়ে এ পর্যন্ত ১২টি শুনানিতে বাংলাদেশ দূতাবাস প্রতিনিধি অংশ নেয়। গত ২৪ মার্চ অভিযুক্ত সৌদি নাগরিক উমর আল শাম্মেরীর বিরুদ্ধে আনীত অভিযাগ প্রমাণ হওয়ায় কোর্ট আসামিকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেন।

নিহত সাগর পাটোয়ারী কুমিল্লা জেলার বরুড়া উপজেলার নাগিরপাড় গ্রামের বাসিন্দা ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বাংলাদেশি প্রবাসীকে হত্যার দায়ে সৌদি নাগরিকের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ০১:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১