নারায়ণগঞ্জ ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

সুখবর পাচ্ছেন আরব আমিরাত প্রবাসীদের পরিবার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • ৩৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক রিপোর্ট : আরব আমিরাত বিশ্বের সকল দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা চালু করতে যাচ্ছে। আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

তারা জানিয়েছেন, এক বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়েছে। এই নতুন ভিসা প্রদান পদ্ধতি সম্প্রতি ঘোষিত ধারাবাহিক পুনর্গঠনের অংশ যা আরব আমিরাতের অর্থনীতি আরও একধাপ এগিয়ে যাবে। ফলে বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং বিভিন্ন ফ্যাকাল্টির বিশেষজ্ঞ এবং আমিরাতে বসবাসকারী পরিবারগুলোর জন্য স্বস্তি বয়ে আনবে।

মাল্টিপল ট্যুরিস্ট ভিসা কার্যকর হলে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী পরিবারের সদস্যদের যারা তাদের প্রিয়জনদের কাছে বারবার আসতে চান তাদেরকে উৎসাহিত করবে। এতে ট্যুরিস্ট ভিসার ব্যয়ও কমে আসবে।

এছাড়া বিজনেস ট্রাভেলরদের ব্যবসায়িক কাজে স্বল্প নোটিশে ইউএইতে আসতে চান তারা যখন-তখন পাসপোর্ট হাতে নিয়ে সহজে টিকিট কেটে দেশটিতে চলে আসতে পারবেন।

সম্প্রতি আরব আমিরাত ভিসা আইনে একের পর এক সংস্কার আনছে। সিটিজেনশিপ ভিসা, রিমোট ওয়ার্ক ভিসা, দশ বছর মেয়াদি গোল্ডেন ভিসা এসব যুগান্তকারী পরিবর্তনের অংশ বলে মনে করছেন আমিরাতে বসবাসরত প্রবাসীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সুখবর পাচ্ছেন আরব আমিরাত প্রবাসীদের পরিবার

আপডেট সময় : ১২:৩৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১