নারায়ণগঞ্জ ০৫:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

না’গঞ্জে গণহত্যা দিবস স্মরণে প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১
  • ৩৪৭ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি :  গনহত্যা দিবসে স্বাধীনতার যুদ্ধে শহীদ হওয়া সকলের প্রতি শ্রদ্ধা রেখে যৌথ ভাবে মোমবাতি প্রজ্জলন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ২৫ মার্চ গণহত্যা দিবস স্মরণে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি পালিত হয়েছে।

সরকারি আদেশের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ মার্চ) রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত শহরের চাষাঢ়া বিজয়স্তম্ভে এক মিনিটের প্রতীকী ব্ল্যাক আউট পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, নারাযণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে ৮টা ৩০ মিনিটে চাষাঢ়া বিজয় স্তম্ভে মোমবাতি প্রজ্বালনও করা হয়।

কিছুক্ষণের জন্য যেন ফুটে উঠেছিল ১৯৭১ সালের ভয়াবহ সেই রাতের চিত্র। রাতের আঁধারে হত্যা করা হয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের কর্মসূচির অংশ হিসেবে এই ‘ব্ল্যাকআউট পালনের সিদ্ধান্ত নেয়া হয়।

উল্লেখ্য, জাতীয় সংসদের স্বীকৃতির পর একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর হত্যাযজ্ঞের দিনটিকে ২০১৭ সালে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয় সরকার।

১৯৭১ সালের এ রাতে ঘুমন্ত, নিরস্ত্র, নিরীহ বাঙালিদের ওপর নির্মমভাবে হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি শাসকগোষ্ঠী। সেই রাতকে স্মরণ করতেই সরকারের পক্ষ থেকে ব্ল্যাক-আউটের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের

না’গঞ্জে গণহত্যা দিবস স্মরণে প্রতীকী ব্ল্যাক-আউট কর্মসূচি

আপডেট সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মার্চ ২০২১