নারায়ণগঞ্জ ০৯:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

সৌদি আরবে দুর্বৃত্তদের হাতে প্রবাসী বাংলাদেশি খুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • ৪৩৩ বার পড়া হয়েছে

কামরুজ্জামান (শাওন ) :  মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ইখতিয়ার উদ্দিন স্বপন (৪০) নামে এক বাংলাদেশি খুন হয়েছেন। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার অলিপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

নিহতের মামা চৌমুহনী খুর্শিদ হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া জানান, প্রায় দেড় যুগ আগে কাজের সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিল স্বপন। সেখানে জিজান শহরে একটি গ্যারেজ পরিচালনা করত। মঙ্গলবার রাতে তার সঙ্গে থাকা প্রবাসীরা ফোন করে জানান, দুর্বৃত্তরা সোমবার দুপুরে তার ঘরে ঢুকে স্বপনকে হত্যা করেছে। তার গলায় লোহার তার প্যাঁচানো ও মাথায় রক্তাক্ত জখম ছিল। সৌদি পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে রেখেছে।

লাশ ফেরত আনতে সরকারের সহযোগিতা কামনা করেন মোহন মিয়া। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্বপনের বাবা জয়নাল আবেদিন বলেন, রমজানে দেশে আসার কথা ছিল স্বপনের। কিন্তু এখন ছেলে লাশ হয়ে সৌদি আরবে পড়ে রয়েছে। আমি ছেলে হত্যার বিচার চাই।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এমন একটি সংবাদ আমরা পেয়েছি। লাশ সৌদি আরব থেকে আনতে সরকারের সহযোগিতা প্রয়োজন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সৌদি আরবে দুর্বৃত্তদের হাতে প্রবাসী বাংলাদেশি খুন

আপডেট সময় : ০৬:৪০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১