নারায়ণগঞ্জ ০৯:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান তীব্র তাপদাহে পথচারী, ট্রাফিক ও শ্রমজীবীদের মাঝে ডিসি-এসপির পানি ও স্যালাইন বিতরণ আইভীর স্লোগানে গ্রেপ্তার আইনজীবীসহ তিনজন সিদ্ধিরগঞ্জে ডালিমগংদের জমি দখলের অভিযোগ শিপুর বিরুদ্ধে সোনারগাঁয়ে ৬ বোতল কেরু মদসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রূপগঞ্জের ভুলতায় ঢাকা-সিলেট মহাসড়ক দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অনুমোদনহীন কসমেটিকস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী রক্ষায় ও পরিবেশ দূষণ প্রতিরোধে মানববন্ধন

সৌদিতে থাকা অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে

কামরুজ্জামান (শাওন ) : সৌদি আরবে থাকা অবৈধ বাংলাদেশিদের জোর করে দেশে ফেরত পাঠাবে না সে দেশের সরকার বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার (১০ মার্চ) সৌদি আরবে সাম্প্রতিক সফর নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ভিসার মেয়াদের বাইরে অবস্থান করার জন্য বা অন্য কারণে যারা অবৈধভাবে সৌদি আরবে রয়েছেন, তারা যেন চিকিৎসা সেবা ও কাজ করতে পারেন, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়েরের সঙ্গে আমার প্রায় তিন ঘণ্টা বৈঠক হয়েছে। বৈধ ও অবৈধ সব বাংলাদেশিকে কোভিড পরিস্থিতির সময়ে চিকিৎসা সেবা প্রদান করায় আমি তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি।

অবৈধদের জোর করে ফেরত পাঠাবে না সৌদি আরব জানিয়ে তিনি বলেন, ‘তবে আমাদের একটি চ্যালেঞ্জ— কিছু জায়গায় পাঁচ বছর মেয়াদি নতুন এমআরপি পাসপোর্ট দিতে সময় লাগছে। ওইসব জায়গায় বর্তমান পাসপোর্টের মেয়াদ এক বছর বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শুধু তা-ই না, এর জন্য যে সরকারি ফি নির্ধারিত ছিল, সেটিও মওকুফ করেছে বাংলাদেশ সরকার। এক বছর পাসপোর্টের মেয়াদ বাড়িয়ে দেওয়ার কারণে অবৈধদের অন্য কাজের সুযোগ করে দেওয়ার ক্ষেত্র তৈরি হবে বলে তিনি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

সৌদিতে থাকা অবৈধ বাংলাদেশিদের জন্য সুখবর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:০০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১