নারায়ণগঞ্জ ০৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

আবারও হকার-পুলিশ সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া -পুলিশ সাংবাদিকসহ আহত ২০

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • ৩১৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ :  ফুটপাতে বসতে দেওয়ার দাবিতে নারায়ণগঞ্জে পুলিশ-হকার সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় সাংবাদিক-পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় নারায়ণগঞ্জ হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুর রহমান আসাদকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ মার্চ) বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

উত্তেজিত হকাররা এসময় সড়কের চারটি পয়েন্টে আগুন ধরিয়ে দেয় এবং দুটিসহ চারটি যানবাহন ভাংচুর করে। এতে ওই সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে সড়কের আগুন নেভালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বিকেলে ফুটপাতে বসতে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল বের করে হকার্স সংগ্রাম পরিষদ। বিক্ষোভ মিছিলটি চাষাঢ়া থেকে কালীর বাজারের দিকে যাওয়ার পথে পানোরামা প্লাজার সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ধাওয়া দিয়ে এসময় হকারদের ছত্রভঙ্গ করে দেয় এবং হকার্স সংগ্রাম পরিষদের আহ্বায়ক আসাদুর রহমান আসাদকে আটক করে নেয়।

এসময় হকার্স নেতার মুক্তির দাবিতে বিক্ষুব্ধ হকাররা বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গীর্জার সামনে সড়ক, শায়েস্তা খান সড়কের মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে বিপুল সংখ্যক পুলিশ গিয়ে সড়কের আগুন নেভায়। পুলিশের ধাওয়া খেয়ে পুনঃরায় সন্ধ্যার দিকে হকাররা শহরের চাষাঢ়া ও মিশনপাড়া এলাকায় কাপড়ে ও কাঠে আগুন ধরিয়ে দেয়।

হকার-পুলিশ সংঘর্ষের কারণে ওই সড়কে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সড়কে যানবাহন চলাচল শুরু হয়। সংঘর্ষে পুলিশ-ফটো সাংবাদিকসহ আহত হয়েছে ২০ জন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সুভাস চন্দ্র সাহা সাংবাদিকদের বলেন, ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতে উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করছে। হকাররা আলোচনা সাপেক্ষে না গিয়ে তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ, সড়কে আগুন দেওয়াসহ সহিংসতার পথ বেছে নিয়েছে। ইটপাটকেল নিক্ষেপে পুলিশ-সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

তিনি বলেন, পুলিশ ধৈর্য্য ধরেছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। যারা সহিংসতা করছে এবং সড়কে আগুন দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

আবারও হকার-পুলিশ সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া -পুলিশ সাংবাদিকসহ আহত ২০

আপডেট সময় : ০৬:৫০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১