নারায়ণগঞ্জ ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

সৌদিতে কেমন আছেন বাংলাদেশি ব্যবসায়ীরা?

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে

সৌদি থেকে,কামরুজ্জামান  ( শাওন )

করোনাজনিত নিষেধাজ্ঞার সময়সীমা আর বাড়বে না বলে জানিয়েছে সৌদির সংশ্লিষ্ট বিভাগ। গেল ৪ঠা ফেব্রুয়ারি থেকে ৭ই মার্চ পর্যন্ত এ বিধিনিষেধ দেয়া হয়েছিল। নিষেধাজ্ঞা শিথিলের ঘোষণায় লোকসানের মুখে থাকা বাংলাদেশি ব্যবসায়ীরা আবারও ক্ষতি কাটিয়ে ওঠার প্রত্যাশা করছেন।

মহামারী করোনার কারণে দীর্ঘসময় প্রবাসীদের ব্যবসা বাণিজ্যের ওপর এক ধরনের নিয়ন্ত্রণ থাকায় ক্ষতির মুখে ছিলেন ব্যবসায়ীরা। বাংলাদেশি মালিকানাধীন হোটেল, রেস্টুরেন্টগুলোতেও ছিলো একই দশা। পুঁজি হারিয়ে ব্যবসা বন্ধ করে দিতেও বাধ্য হয়েছেন অনেকে। তবে যারা টিকে আছেন তারাও প্রত্যাশা করছেন, সামনের দিনগুলোতে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ক্রেতা সমাগম শুরু হবে মার্কেটগুলোতে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইতোপূর্বে গেল চৌঠা ফেব্রুয়ারি থেকে দুই দফায় সময়সীমা বাড়িয়ে সব ধরনের গণ-জমায়েত ও রেস্টুরেন্টে খাবার পরিবেশন বন্ধ থাকলেও, নতুন করে এ নিষেধাজ্ঞার মেয়াদ আর বাড়ানো হবে না। সরকারের এমন ঘোষণায় স্বস্তি ফিরেছে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের মধ্যে।

তারা বলেন, আশা করছি আর ক্ষতি হবে না। দোকান খোলা থাকলে লোকসান পুষিয়ে নেওয়া যাবে।

নতুন ঘোষণার ফলে সিনেমা, খেলাধুলা, বিনোদন কেন্দ্রগুলোতে বিধিনিষেধ উঠে যাবে, এছাড়াও রেস্টুরেন্টে সরাসরি খাবার পরিবেশনে আর কোন বাধা থাকবে না। তবে, সব ক্ষেত্রে করোনা সতর্কতার নিয়মসমূহ কঠোরভাবে মেনে চলতে হবে। অন্যথায় নিয়ম অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

সৌদিতে কেমন আছেন বাংলাদেশি ব্যবসায়ীরা?

আপডেট সময় : ০৬:৫৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মার্চ ২০২১