নারায়ণগঞ্জ ০১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি

মানবিক পুলিশ ইউনিট’ থেকে বদলি করা হয়েছে কনস্টেবল শওকত হোসেনকে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১
  • ৩৪৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ ডটকম:

রাস্তায় অসুস্থ স্বজনহীন মানুষদের সেবায় নিয়োজিত থাকা চট্টগ্রাম মহানগর পুলিশের কনস্টেবল শওকত হোসেনকে ‘মানবিক পুলিশ ইউনিট’ থেকে বদলি করা হয়েছে।

একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যের জেরে তাকে বদলি করা হয়েছে বলে গুঞ্জন উঠলেও নগর পুলিশ কর্মকর্তারা বলছেন ‘নিয়মিত বদলির’ অংশ হিসেবে তাকে অন্য দায়িত্বে পাঠানো হয়েছে।

নগর পুলিশের উপ-কমিশনার (সদর) আমির জাফর বলেন, “শওকত দীর্ঘদিন এক জায়গায় ছিলেন। তাই নিয়মিত বদলির’ অংশ হিসেবে তাকে এ ইউনিট থেকে বন্দর জোনে বদলি করা হয়েছে।”

ওয়াজ মাহফিলে গিয়ে বক্তব্য দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, “ইউনিফর্ম সার্ভিসের লোক হয়ে এ ধরনের বক্তব্য দেওয়া তার ঠিক হয়নি।”

রাস্তায় স্বজনহীন অসহায় কিংবা মানসিক রোগী যাদের স্থান হয় না হাসপাতালে সে ধরনের রোগীদের নিজেদের টাকায় সেবা দিয়ে আসছিলেন চট্টগ্রাম নগর পুলিশের কিছু সদস্য। আর তাদের নেতৃত্বে ছিলেন কনস্টেবল শওকত।

দীর্ঘদিন নীরবে কাজ করার পর ২০১৯ সালে ২৯ নভেম্বর নগর পুলিশের মাসিক কল্যাণ সভায় কনস্টেবল শওকত সেবার বিষয়টি প্রকাশ্যে আনেন। তার বক্তব্য শুনে তখনকার সিএমপি কমিশনার মাহবুবর রহমান ‘মানবিক পুলিশ ইউনিট’ চালু করেন।

রাস্তাঘাটে স্বজনহীন কোনো রোগী পড়ে থাকার খবর পেলেই ছুটে যেতেন এই ইউনিটের সদস্যরা। তাদের খাওয়া দাওয়াসহ চিকিৎসার ব্যবস্থা করতেন।

মানবিক পুলিশ ইউনিটের এ কাজগুলো সামজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে কনস্টেবল শওকতও আলোচনায় আসেন। বিভিন্ন রেডিও, টেলিভিশনে বিভিন্ন ধরনের আলোচনা সভায় তার ডাক আসতে থাকে।

গত ১৯ ফেব্রুয়ারি নগরীর দেওয়ান হাট এলাকায় একটি ওয়াজ মাহফিলে অতিথি করা হয় শওকতকে। সেখানে গিয়ে শওকত অসহায় মানুষদের সহায়তা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, সারাদিন ওয়াজ শুনেও কোনো লাভ নেই, সবাইকে মানবিক হতে হবে। সেখানে আরও কিছু বক্তব্য তিনি দেন, যা নিয়ে চট্টগ্রামে বিতর্ক শুরু হয়।

কনস্টেবল শওকতের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে বলেন, “গত মঙ্গলবার আমার বদলির আদেশ হয়েছে। গতকাল সেটি কার্যকর হয়েছে। আমি মানবিক ইউনিটের সবকিছু জমা দিয়ে নতুন স্থানে যোগ দিয়েছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪

মানবিক পুলিশ ইউনিট’ থেকে বদলি করা হয়েছে কনস্টেবল শওকত হোসেনকে

আপডেট সময় : ০৯:২৭:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১