নারায়ণগঞ্জ ১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার প্রধান আসামীকে  গ্রেফতার করেছে র‌্যাব-২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১
  • ২৯৫ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট,

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বাংলাদেশের মানুষের কাছে একটি আস্থা ও বিশ্বাসের প্রতীক। বিভিন্ন ধরণের চাঞ্চল্যকর অপরাধের স¦রূপ উদ্ঘাটন করে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার কারনেই এই প্রতিষ্ঠান মানুষের কাছে আস্থা ও নিরাপত্তার অনন্য নাম হিসাবে গ্রহণযোগ্যতা পেয়েছে। র‌্যাব খুন,অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার প্রধান আসামীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২৮/০১/২০২১ তারিখ দিনাজপুর কোতয়ালী থানা এলাকায় সংঘঠিত সুমন (৩২) হত্যার সাথে জড়িত প্রধান আসামী ঢাকা মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজার এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে র‌্যাব-২।

পরবর্তীতে দিনাজপুর কোতোয়ালী থানার ইনচার্জ এর চাহিদাক্রমে র‌্যাব-২, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২২/০২/২০২১ তারিখ রাত ২৩.০৫ ঘটিকায় ঢাকার মোহাম্মদপুর থানাধীন রায়ের বাজারে জনৈক লিটনের রিক্সার গ্যারেজে অভিযান পরিচালনা করে ঐ হত্যা মামলার প্রধান আসামী মোঃ শফিকুল ইসলাম (৪৯) কে গ্রেপ্তার করে। আটককৃত আসামী’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি মোঃ শফিকুল ইসলাম ইতোপূর্বে  দুই বিবাহ করে (১ম স্ত্রী মোছাঃ সাজেদা খাতুন (৩৯) ও ২য় স্ত্রী মোছাঃ মিনা ইয়াছমিন বিথী (৪০))।  মোঃ শফিকুলের ২য় স্ত্রী মিনার সাথে মৃত সুমনের পরকীয়া প্রেমের সর্ম্পক ছিল, যার জেরে প্রতিহিংসার বশবর্তী হয়ে আসামী শফিকুল, সুমনকে গাঁজা ও চোলাইমদ খাইয়ে বেহুশ করে ফেলে এবং গত ২৮/০১/২০২১ তারিখে  দিনাজপুর কোতোয়ালী থানাধীন ৩নং ফাজিলপুর ইউনিয়নের পূর্বপারগাঁও গ্রামের আত্রাই নদীর পাশে সুমনের গলায় মাফলার পেচিঁয়ে  হত্যা করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ শফিকুল ইসলাম (৪৯) হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে এই হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের সর্ম্পকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যার ভিত্তিতে পরবর্তী আভিযানিক তৎপরতা চলমান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

চাঞ্চল্যকর সুমন হত্যা মামলার প্রধান আসামীকে  গ্রেফতার করেছে র‌্যাব-২

আপডেট সময় : ১০:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী ২০২১