নারায়ণগঞ্জ ০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার সোনারগাঁয়ের নতুন ওসি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি: সোনারগাঁ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন “গোলাম সারোয়ার”। আগামী রোববার (২ মে) তিনি আনুষ্ঠানিকভাবে যোগদান করার কথা। তিনি আগে কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, দায়িত্বশীলতা, কর্মদক্ষতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল ভূমিকার কারণে গোলাম সারোয়ার ইতোমধ্যে একজন দক্ষ ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে তিনি অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সন্ত্রাসবিরোধী কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা রেখেছেন।
বিশেষ করে চট্টগ্রাম জেলায় কর্মরত অবস্থায় অস্ত্র উদ্ধার,ডাকাতি, সন্ত্রাস, মাদক কারবার এবং চাঁদাবাজি দমনে কঠোর অবস্থান,বিভিন্ন মামলা নিষ্পত্তি করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। তার সাহসী ও কার্যকর অভিযানের কারণে টানা তিনবার চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন।
গত বছরের ৩ ডিসেম্বর লটারির মাধ্যমে ৫২৭ জন ওসির বদলির অংশ হিসেবে তিনি দেবিদ্বার থানায় যোগদান করেন। এছাড়াও তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালনকালে একজন পেশাদার, বিচক্ষণ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সুনাম কুড়িয়েছেন। তার বাড়ি নরসিংদী জেলায়।
সোনারগাঁ থানায় যোগদানের মাধ্যমে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবেন বলে আশাবাদী সোনারগাঁবাসী।
নেটিজেনদের ভাষ্যমতে , সোনারগাঁয়ের মতো গুরুত্বপূর্ণ শিল্প ও জনবহুল এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি এবং অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে একজন অভিজ্ঞ ও কঠোর মনোভাবাপন্ন কর্মকর্তার উপস্থিতি ইতিবাচক পরিবর্তন আনতে পারে।
নতুন দায়িত্ব গ্রহণের পর গোলাম সারোয়ারের নেতৃত্বে সোনারগাঁ থানায় অপরাধ দমনে আরও গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার পরিবেশ তৈরি হবে বলে আশা করছেন বিভিন্ন মহল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

অপরাধ দমনে পরিচিত গোলাম সারোয়ার সোনারগাঁয়ের নতুন ওসি

আপডেট সময় : ০৪:৩৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬