নারায়ণগঞ্জ ১১:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

সিদ্ধিরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা আটক ১৭ এলাকা জন শূন্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
  • ২৪৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডল ও বর্তমান কাউন্সিলর মতিউর রহমান মতির সমর্থকদের মধ্যে মারামারির ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলায় ৩৮ জনের নাম উল্লেখ ও দুইশ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে। এ মামলায় সিরাজুল ইসলাম মন্ডলের বড় ভাই ঘটনার ইন্দনদাতা মজিবুর রহমান মন্ডলসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মঙ্গলবার (৪ জুলাই) ৯ জনকে আদালতে প্রেরণ করা হয়।
তারা হলো, মজিবুর রহমান মন্ডল, আলমগীর হোসেন, মাঈনুদ্দিন, খোকন, শাহআলম শুভ, রুবেল, মাজেদা, আল-আমিন ও জনি। তাদেরকে ঘটনার দিন রাতেই আটক করা হয়েছিল। মামলা দায়ের করার পর ৪ জুলাই দুপুরে এলাকায় অভিযান চালিয়ে আরো ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নাম জানা জায়নি।
পুলিশ জানায়, গত দুই জুলাই রাত সাড়ে ৭ টার দিকে নাসিক ৬ নম্বর ওয়ার্ডের সুমিলপাড়ার আইলপাড়া রেললাইন এলাকায় তুচ্ছ বিষয় নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরে আরো দুই দফা মারামারি ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মারামারিতে উভয় গ্রুপের কম পক্ষে ১৩ জন আহত হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
এ বিষয়ে কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি জানান, তুচ্ছ বিষয়কে ইন্দন দিয়ে বড় করেছে ঘটনার নায়ক মাদক ব্যবসায়ী শাকিলের পিতা মোফাজ্জল হোসেন মুন্সি ও সিরাজুল ইসলাম মন্ডলের বড় ভাই মজিবুর রহমান মন্ডল।
এদিকে ৩৮ জনের নাম উল্লেখ ও দুইশ জনকে অজ্ঞাত আসামি করে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করার পর থেকে এলাকা জনশূন্য হয়ে পড়েছে। গ্রেপ্তার এড়াতে গাঁ ঢাকা দিয়েছে তারা। ঘটনার সাথে জড়িত নয় এমন লোককেও এজাহারনামীয় আসামি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মামলা থেকে বাদ পড়েনি পুলিশের একান্ত কাছের লোক হিসেবে পরিচিত জ্বালানি তেল চোরাকারবারিদের সরদার সোর্স আশরাফ উদ্দিন। কাউন্সিলর মতির ঘনিষ্ট ৬ নং ওয়ার্ড যুবলীগ নেতা খন্দকার মানিক মাষ্টারকেও আসামি করা হয়েছে। মামলায় নাম উল্লেখিত আসামিরা কাউন্সিলর মতি ও সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মন্ডলের কর্মী ও সমর্থক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

সিদ্ধিরগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা আটক ১৭ এলাকা জন শূন্য

আপডেট সময় : ১০:৫৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০