নারায়ণগঞ্জ ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ১৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জে এক অসহায় কিশোরীর আবেদনের পরিপ্রেক্ষিতে সেলাই মেশিন বিতরণ করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৮ অক্টোবর, ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

জানা যায়, নগর খানপুর, নাসিক ওয়ার্ড নং-১১ এলাকার বাসিন্দা আশা মনি গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, তার পিতা আঃ সামাদ একজন দৃষ্টিপ্রতিবন্ধী। তিনি কোনো কাজ করতে পারেন না, জনসাধারণের আর্থিক সহায়তায় সংসার চলে। এমতাবস্থায় একটি সেলাই মেশিন পেলে তিনি পোশাক তৈরি করে আয় করে পরিবারের অভাব মেটাতে পারবেন।

তার আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় আজ জেলা প্রশাসকের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির তার হাতে একটি নতুন সেলাই মেশিন তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলা প্রশাসন সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে আছে। আশা মনির মতো উদ্যমী মেয়েদের স্বাবলম্বী করতে আমরা সব ধরনের সহযোগিতা করে যাব। এই সেলাই মেশিনের মাধ্যমে সে তার পরিবারের হাল ধরবে, এটাই আমাদের প্রত্যাশা।

সেলাই মেশিন পেয়ে আবেগাপ্লুত আশা মনি জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

আপডেট সময় : ০৬:৫৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬