নারায়ণগঞ্জ ০২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির

কদমতলীতে সরল ডাকাত বেপরোয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
  • ২৯১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকায় শহিদুল ইসলাম সরল ওরফে সরল ডাকাতের মাদক ব্যবসা ফের চাঙ্গা হয়ে উঠেছে। ডাকাতি, মাদ ও পুলিশের অস্ত্র ছিনতাইসহ একাধিক মামলার আসামি যুবদল কর্মী দুধর্ষ সন্ত্রাসী সরল ও তার বাহিনী বেপরোয়া হয়ে উঠায় এলাকায় বিরাজ করছে আতঙ্ক। হাতের নাগালে মাদক পেয়ে যুবসমাজ ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণির মানুষ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন এ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করছেন না বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, নাসিক ৭ নং ওয়ার্ডের দক্ষিণ কদমতলী নয়াপাড়া এলাকার মৃত ফজল হকের ছেলে সরল। এলাকায় সে সরল ডাকাত হিসেবে পরিচিত। এক সময়ের শীর্ষ সন্ত্রাসী মৃত গলাকাটা কাশেমের ভাগিনা এই সরলের বিরুদ্ধে ডাকাতি, মাদক, মারামারি, পুলিশের অস্ত্র ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। সে মাদক ও অস্ত্রসহ একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কিছুদিন জেল হাজত বাস করে জামিনে বের হয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড, মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে। সে একই এলাকার সোহান ও দুলালসহ ১৫/২০ জনের একটি সঙ্গবদ্ধ বাহিনী গড়ে তুলে। এই বাহিনী দীর্ষদিন ধরেই এলাকায় বীরদর্পে মাদক ব্যবসাসহ নানা আপরাধ মূলক কার্মকান্ড চালিয়ে যাচ্ছে। গত ১ বছর ধরে সরল ডাকাত আত্নগোপনে ছিল। সম্প্রতি সে এলাকায় ফিরে এসে আবার মাদক ব্যবসা চাঙ্গা করে তুলেছে। তার মাদক ব্যবসার সেল্সম্যান হিসেবে কাজ করছে সোহান ও দুলাল। এলাকার কেহ প্রতিবাদ করলে নানা ভাবে অত্যাচার নির্যাতন ও হুমকি ধমকি দেয় সরল বাহিনী। ফলে সন্ত্রাসী সরলের ভয়ে কেহ প্রতিবাদ করার সাহস পায়না। তাই সরল ও তার বাহিনীর বিরুদ্ধে জেলা পুলিশ সুপার ও র‌্যাবের হস্তক্ষেপ কামনা করেন এলাকার সচেতন মহল।
এ বিষয়ে সরলের সাথে যোগযোগ করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

কদমতলীতে সরল ডাকাত বেপরোয়া

আপডেট সময় : ০২:৩৯:৪০ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০