নারায়ণগঞ্জ ০৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

সিদ্ধিরগঞ্জে শ্রমিক অসন্তোষ কারখানা ভাংচুর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯
  • ২৬৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে বেতন পরিশোধ না করে বিনা নোটিশে শ্রমিক ছাটাই করার প্রতিবাদে রপ্তানিমূখী একটি পোশাক কারখানায় হামলা ভাংচুরর ও চার কর্মকর্তাকে পিটিয়ে আহত করেছে শ্রমিকরা। সোমবার সকাল ১০ টার দিকে সুমিলপাড়া এলাকায় মুনলাক্স কম্পোজিট নীট গার্মেন্টস লিমিটেডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, কারখানার জিএম মনির, পিএম শহিদ, কমপ্লেক্স ম্যানেজার শিহাব উদ্দিন ও কাটারম্যান সেলিম। দুই জনকে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ জানা গেছে, বিনা নোটিশে কারখানার অপারেটর আমিনুলকে গত রোববার ছাটাই করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে শ্রমিকরা কারখানায় হামলা চালিয়ে অফিস ক, ম্যানেজিং ডিরেক্টরের ক ও কনফারেন্স রুম ভাংচুর করে।
শ্রমিকদের অভিযোগ, কারখানার এইচ আর এডমিন শিহাব উদ্দিন গত রবিবার বহিরাগত লোক এনে অপারেটর আমিনুলকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত আটক রেখে বিভিন্ন হুমকি দিয়ে ছাটাই করে দেয়। বিষয়টি জানতে পেরে সোমবার সকালে আমিনুলের ছাটাই প্রত্যাহারের জন্য শিহাব উদ্দিনকে অনুরোধ করে অন্যান্য শ্রমিকরা। তখন শিহাব অশ্লীলভাষায় গালাগালি করে। তাছাড়া নতুন নিয়োগপ্রাপ্ত জিএম হুমায়ূন নারী শ্রমিকদের কূ-প্রস্তাব দেয় বলে অভিযোগ জানায় একাধিক নারী শ্রমিক। তবে এ অভিযোগ অস্বীকার করেন হুমায়ূন।
শ্রমিক আমিনুল জানায়, মালিক পক্ষের কাছে ৩৭ হাজার ৪৮৩ টাকা পাওনা রয়েছে। তার পাওনা পরিশোধ না করে অন্যায় ভাবে ছাটাই করা হয়েছে।
বিনা নোটিশে ছাটাইয়ের অভিযোগ অস্বীকার করে কারখানা মালিক মহিউদ্দিন বিশ্বাস জানায়, শ্রমিকদের ভাংচুরে কারখানার কমপক্ষে ২৫ থেকে ৩০ লাখ টাকার য়তি হয়েছে। চারজন কর্মকর্তাকে মারধর করেছে।
শিল্পপুলিশের সিনিয়র এএসপি আমিরুল জানায়, শ্রমিকদের অভিযোগ তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পেলে মালিক পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে। পাশাপাশি কারখানায় হামলা ভাংচুরের পিছনে কোন অসৎ উদ্দেশ্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানায়, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে। শ্রমিকরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

সিদ্ধিরগঞ্জে শ্রমিক অসন্তোষ কারখানা ভাংচুর

আপডেট সময় : ১১:৫৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯