নারায়ণগঞ্জ ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

আটি এলাকায় ভেজাল ফার্নিশ তেলের ব্যবসা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯
  • ৩২৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আটি এলাকায় প্রকাশ্যে চলছে ভেজাল ফার্নিশ তেলের ব্যবসা। গোদনাইল এলাকার আলাল ওরফে ডিব্বেয়া আলাল সঙ্গবদ্ধ চক্র গড়ে তুলে নিশ্চিন্তে ব্যবসা চালাচ্ছে। পরিবেশ নীতিমালা অমান্য করে ঘনবসতি আবাসিক এলাকায় আস্তানা বানিয়ে বড় হাউজ তৈরি করে ফার্নিস ভেজাল করছে।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে নাসিক ৪ নং ওয়ার্ড আটি ছাপাখানা এলাকায় ফার্নিশ তেল ভেজাল করার আস্তানা বানিয়েছে গোদনাইলের আলাল। প্রতিদিন রাতের আঁধারে তেলবাহী ট্যাংকলরী লোড-আনলোড করা হয় এ আস্তানয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.একে.এম শামীম ওসমানের নাম ভাঙ্গিয়ে আলাল ও তার সহযোগীরা দাপটের সাথে ভেজাল ফার্নিশ তেলের ব্যবসা করছে। আলালের বৈধ কাগজ পত্র না থাকায় গোদনাইল এলাকা ছেড়ে আটির নির্জন স্থানে এই আস্তানা গড়ে তুলেছে বলে বিভিন্ন তেল ব্যবসায়ী সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানায়, আলাল এক সময় আতিকুর রহমান নান্নু মুন্সির কর্মচারি ছিল। কমপক্ষে ১০ বছর সে নান্নু মুন্সির কর্মচারি হিসাবে তেলের দোকানে কাজ করেছে। সেখান থেকেই তেল ব্যবসার কৌশল শিখেছে আলাল।
এ বিষয়ে আলালের সাথে কথা হলে তিনি ফার্নিশ ভেজাল করার কথা স্বীকার করে বলেন, সিদ্ধিরগঞ্জ থানার ওসিকে মাসোহারা ও প্রত্যেক পুলিশ অফিসারকে নিয়মিত টাকা দিয়ে ব্যবসা করছি। আমি এমপি শামীম ওসমানের কর্মী।
এ বিষয়ে জানতে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ফারুকের মুঠো ফোনে ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

আটি এলাকায় ভেজাল ফার্নিশ তেলের ব্যবসা

আপডেট সময় : ১০:২৮:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০১৯