নারায়ণগঞ্জ ০৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

নারায়ণগঞ্জে গণধর্ষণ মামলায় চার জনের যাবজ্জীবন কারাদন্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯
  • ৩০৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জে এক কিশোরীকে গণধর্ষণ মামলার চার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় ঘোষণা করেন। এসময় চঞ্চল নামে এক আসামি আদালতে হাজির ছিল। অন্যরা ছিল অনুপস্থিত।

সাজা প্রাপ্তরা হলো-জেলা সদরের শহীদনগর এলাকার শান্তি মিয়ার ছেলে শহিদুল ইসলাম,নাছির মিয়ার ছেলে শাকিল হোসেন, গিয়াস উদ্দিনের ছেলে চঞ্চল ও ফতুল্লার মুসলিমনগর এলাকার নিজাম উদ্দিনের ছেলে আরিফ। অভিযোগ প্রমাণিক না হওয়ায় পলাশকে খালাস দিয়েছেন আদালত। কোর্ট পুলিশের পরিদর্শক আবদুল হাই রায়ের তথ্য নিশ্চিত করেছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি রাকিব উদ্দিন জানান, ২০১০ সালের ১৫ মার্চ রাত ১০ টায় শহরের তামাকপট্টি এলাকার একটি প্রিন্ট কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে কিশোরীকে আসামিরা ধরে নিয়ে শহীদনগর এলাকার আনোয়ারের বাড়ির রান্না ঘরে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিতার মা নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলায় নয়জনের স্বাক্ষ্যগ্রহণ করে আদালত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

নারায়ণগঞ্জে গণধর্ষণ মামলায় চার জনের যাবজ্জীবন কারাদন্ড

আপডেট সময় : ১১:৩৯:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯