নারায়ণগঞ্জ ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নাসিক ৩ নং ওয়ার্ডে এখনো বীরদর্পে ভূমিদস্যুতা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের দোসররা। বিগত ১৭ বছর যাদের অত্যাচারে নিরীহ মানুষ অতিষ্টছিলেন সেই ছাত্রলীগ নেতা সাবেক কাউন্সিলর শাহ জালাল বাদলের সহযোগী ভূমি খেকো মো. বাচ্চু মিয়া ও তার মিত্ররা বহাল তবিয়দে থেকে অন্যের জমি দখলের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী জমির মালিকরা থানায় লিখিত অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ উঠেছে, সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকায় প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৭৫ শতাংশ জমি জবর দখল করেছেন গোল্ডেন সিটি কমপ্লেক্স নামক একটি প্রতিষ্ঠান। যার চেয়ারম্যান আওয়ামী লীগ কর্মী মো. বাচ্চু মিয়া।

নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকার আমলে স্থানীয় কাউন্সিলর শাহ জালাল বাদলের শেল্টারে বাচ্চুগংরা এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিতি পায়। আওয়ামী লীগের বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে কাউন্সিলর বাদলের আস্তাভাজন হয়ে উঠেছিলেন বাচ্চু। ফলে তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেতনা। দেশের পটপরিবর্তনের পর স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকে ম্যানেজ করে তিনি তার ভূমিদস্যুতা চালিয়ে যাচ্ছেন বীরদর্পে।

আতাউর রহমান সরকার নামে একজন ভুক্তভোগী জানান, ওয়ারিশ সূত্রে পাওনা আমাদের ৭৫ শতাংশ জমি জাল দলিল করে দখলে নিয়েছে বাচ্চু বাহিনী। গোল্ডেন সিটি কমপ্লেক্সের চেয়ারম্যান ভূমিখেকো বাচ্চু মিয়া চক্রের কবল থেকে জমি উদ্ধার করতে আদালতে জাল দলিল বাতিলের মামলা করেছি। এতে আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে গত মাসের ২১ অক্টোবর তার পালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে জমিতে লাগানো আমাদের সাইনবোর্ড সরিয়ে জমির দখল নিয়েছে। নিরাপায় হয়ে হয়ে আমি সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছিনা।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত কিনা জানতে চাইলে মো. বাচ্চু মিয়া তা সরাসরি অস্বীকার করেন। ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শহাজালাল বাদলের উদ্যোগে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি শামীম ওসমানের স্ত্রী লিপি ওসমানকে প্রধান অতিথি করে আয়োজিত একটি অনুষ্ঠানে বাচ্চু মিয়া মঞ্চে উপস্থিত বিষয়ে জানতে চাইলে তিনি তাও সঠিক নয় বলে দাবি করেন। মঞ্চে বসা কাউন্সিলর বাদলের পিছনে দাঁড়িয়ে থাকা আরেক ভূমিদস্যু সাহজাহান সাজুর পাশে আপনি দাঁড়িয়ে আছেন জিজ্ঞাসা করলে তিনি সরাসরি দেখা করে এ প্রতিবেদককে চা খাওয়ার দাওয়াত দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

আপডেট সময় : ০৫:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬