নারায়ণগঞ্জ ১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেপ্তার ১০ নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায়

নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
  • ১২৮ বার পড়া হয়েছে

আদালত প্রতিনিধি : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেয়া ও হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে হাজিরা দিয়েছেন আইভী।

মঙ্গলবার (২৮জুলাই) সকাল সাড়ে ১০ টায় নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে হাজিরা দেন আইভীর।

হাজিরা শেষে বেরিয়ে আইভী বলেন, আমি প্রতিবাদ করেছি সবসময় হত্যার বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে। আজ আমিই কী অপরাধী? এটার বিচার আল্লাহ আছে, নারায়ণগঞ্জবাসী
আছে। তারাই দেখবে।

এদিকে মামলার চার্জশিট না হওয়া পর্যন্ত এই মামলায় আইভীর আইনজীবীদের তার পক্ষে হাজিরা দেয়ার আবেদন মঞ্জুর করেছেন আদালত। আইভীর উপস্থিতিতে তার শারীরিক অবস্থা বিবেচনা করে আদালত এই আবেদন মঞ্জুর করেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, আজ আইভীর হাজিরা ছিল। তিনি হাজিরা দিয়েছেন। তিনি দীর্ঘদিন কারাবাসে ছিলেন। তার শারীরিক অবস্থা বিবেচনা করে আসামির পক্ষে তার আইনজীবী হাজিরা দিবে এই মর্মে আমরা বিজ্ঞ আদালতের কাছে দরখাস্ত করেছিলাম। আজ আদালত এই আবেদন মঞ্জুর করেছেন।

আইনি মামলা ব্যবস্থাপনা তিনি বলেন, যখন সাক্ষী শুরু হবে বিচার কাজ হবে তখন তাকে কোর্টে আসতে হবে। যতদিন চার্জশিট না হয় আসামির পক্ষে আইনজীবীর হাজিরা চলবে। আইভী সর্বত্রই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি বারবার এটা প্রমান করেছেন।

তিনি আরও জানান, শুধু এই মামলাটিতেই আদালতে আইভীর আইনজীবী তার পক্ষে হাজিরা দেবে বলে আদালত অনুমতি দিয়েছে। বাকি মামলা গুলোতে এখনো এমন কোন সিদ্ধান্ত হয়নি।

এর আগে ২০২৫ সালের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকার ‘চুনকা কুটির’ থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। রাতভর আইভীকে গ্রেপ্তার করতে আসা পুলিশের সাথে এলাকাবাসীর বাকবিতন্ডা চলে। পরবর্তীতে ভোরে আইভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় তার সমর্থকেরা পুলিশকে বাধা দেয় ও গাড়িবহরে হামলা চালায়। এঘটনায় পরে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় আইভীকেও আসামি করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী

আপডেট সময় : ০৩:৩৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬