নারায়ণগঞ্জ ০৭:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার সহযোগী মানিক এখন বিএনপির বড় নেতা নারায়ণগঞ্জ “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ,আলী হোসেনের তীব্র নিন্দা ও প্রতিবাদ চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে ইউনাইটেড প্রেস ক্লাবের চেয়ারম্যান দিপুর আলোচনা সভা নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান

শেষ রক্ষা হলনা ওসি শাহীন পারভেজের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯
  • ৪৭৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : অপকর্ম আড়াল করতে নিজের পালিত বিশেষ পেশার দালালদের দিয়ে সাফাই করেও শেষ রক্ষা হলোনা সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর শাহীন শাহ পারভেজের।

দালাল নির্ভরশীল এই বিতর্কিত ওসিকে বৃহস্পতিবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। একই সাথে সাময়ীক ভাবে ওসির দায়িত্ব দেয়া হয়েছে থানার ওসি (তদন্ত) সেলিম মিয়াকে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মিডিয়া উইং ও বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) সাজ্জাদ রুমন এর সত্যতা নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার বরাবর ওসি শাহীন পারভেজের বিরুদ্ধে মাসোহারা আদায়সহ নানা ভাবে হয়রানির একাধিক অভিযোগ করেন সিদ্ধিরগঞ্জ থানা এলাকার ভূক্তভোগীরা। বহু ভূক্তভোগী স্বশরীরে হাজির হয়ে শাহীন শাহ পারভেজের বিরুদ্ধ নানা তথ্য উপাত্যসহ পুলিশ সুপারের কাছে অভিযোগ তুলে ধরেন। এ ছাড়াও উর্ধ্বতন কর্মকর্তার সাথে ঔদ্ধাত্যপূর্ণ আচরণের অভিযোগও রয়েছে এই গুণধরের বিরুদ্ধে। একই অভিযোগে এর আগেও তাকে প্রত্যাহার করা হয়েছিলো।

অভিযোগ জানা গেছে, ওসি শাহীন পারভেজের সাথে সখ্যতা গড়ে তুলে বিশেষ পেশার কথিপয় দালাল মাদক ব্যবসা, ঝুট ব্যবসা, ডিস ব্যবসা, শিমরাইল মোড়ে ফুটপাত ও পরিবহন টিকিট কাউন্টার নিয়ন্ত্রন করছে দাপটের সাথে। ওসি শাহীন পারভেজের সাথে সখ্যতা করে ওইসব তদ্ববীরবাজ দালালরা থানাকে প্রহসন মূলক বিচারলয়ে পরিণত করে। দালালদের তদ্ববীরে থানার সকল পুলিশ অফিসার পর্যন্ত অতিষ্ঠ হয়ে উঠেছিল বলে ক্ষোভের সাথে জানায় কয়েকজন পুলিশ অফিসার। বিতর্কিত এই ওসি প্রত্যাহার হওয়ায় থানার পুলিশ অফিসার, রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নিরীহ মানুষ সন্তোষ প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী

শেষ রক্ষা হলনা ওসি শাহীন পারভেজের

আপডেট সময় : ০৫:১৪:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অগাস্ট ২০১৯