নারায়ণগঞ্জ ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে দাবড়িয়ে বেড়াচ্ছে কথিত সাংবাদিকরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ৩৯০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সাংবাদিকতা একটি মহান পেশা। এ পেশার পদবীর সাথে সকল শ্রেনী পেশার মানুষের একটি আস্থা ও সম্মান জড়িত। সাম্প্রতিক সময়ে কিছু অসাধু মূর্খ ব্যক্তিরা এ পেশার সাইনবোর্ডকে ঢাল হিসেবে ব্যবহার করে অপরাধ কর্মকান্ডে জড়িয়ে পড়ায় জনমনে একটু আস্থা সংকট তৈরী হয়েছে। সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জে সাংবাদিকতার আড়ালে মাদক, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজীকালে বেশ কয়েকজন গ্রেফতার হওয়ায় পেশাদার সাংবাদিকদের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। তাদের এ অপতৎপরতার কারনে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সুশিল সমাজে এ ভাইরাস থেকে সাংবাদিকতা নামক মহান পেশার ভাবমূর্তি রক্ষা করতে আলোচনা শুরু হয়েছে। নারায়ণগঞ্জের সদ্য যোগদানকারী জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের সাথে জেলার পেশাদার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তা জোড়ালো হয়।
জানা যায়, যারা কখনো স্কুল কিংবা কলেজের চৌকাঠ মাড়ায়নি। নেই শিক্ষাগত যোগ্যতা। নিজের নামটি লিখতে ভাঙ্গে কলম। এখন তিনারা সাংবাদিক। যারা এক সময় গার্মেন্টসে কাজ করত, কখনো গাড়ির হেলপাড়ি করত, ধান্দাবাজি, লোক ঠকানোর কাজ করতো আগে থেকেই। আবার কেউ কেউ বিয়ে করেছেন একের অধিক, ইয়াবা-হিরোইন ব্যবসা করছেন দিব্যি। কেউ কিছুই করতে পারবে না ওনাদের কারণ তিনারা এখন “সাংবাদিক”।
নিজের টাকা খরচ করে ডুমেইন হোষ্টিং কিনে করেছেন অনলাইন টিভি, যার মালিক নিজে, রিপোর্টারও নিজেই। সাথে নিয়েছেন পতিতার কাজে লিপ্ত কয়েকজন মেয়েদের। তারাও নাকি “নিউজ প্রেজেন্টার”। কেউ কেউ আছে ঢাকা থেকে আন্ডারগ্রাউন্ড পত্রিকার কার্ড নিয়ে ছোট খাটো ফেক্টরী, মিষ্টির দোকান, ওষুধের দোকানসহ নানা কলকারখানাতে যান টাকা উঠান, ওটাই নাকি সাংবাদিকতা।
সম্প্রতি নিজেদের বড় মাপের সাংবাদিক জাহির করতে মাঝে মাঝে এ সমস্ত অখ্যাত পত্রিকার কিংবা আইপি টিভির নাম ব্যবহার করে র‌্যাব-পুলিশসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর অনুষ্ঠানে এদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ফলে পেশাদার সাংবাদিকরা বিব্রতকর পরিস্থিতিতে পরে। তাদের তৎপরতায় পেশাদার সাংবাদিক সমাজ রীতিমত থাকছে আতংকে।
জানাগেছে, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন কলকারখানাতে প্রতিদিনই এই বাহিনীর হানা চলছে। টাকা না পেলে র‌্যাব পুলিশ ও ভ্রাম্যমান আদালত দিয়ে প্রতিষ্ঠান সিলগালা করে দিবে বলে হুমকি দিচ্ছে। তাদের অত্যাচারে ব্যবসায়ীরা অসহায় জীবন যাপন করছে।
সানারপাড় বাসস্ট্যান্ড এর পাশে বাঙ্গালীমার্কেট সংলগ্ন তিনতলা বিশিষ্ট একটি বাড়িতে রুম ভাড়া নিয়ে অফিস করেছে একটি সাংবাদিক নাম ধারী প্রতারক চক্র। প্রতিদিন দুই থেকে তিন জন মেয়ে আর দুই তিন জন ছেলে মিলে অফিসটিতে অসামাজিক কার্যকলাপ করছে বলেও অভিযোগ পাওয়াগেছে। ম্যারেজ মিডিয়ার ব্যবসাও রয়েছে তাদের। ঢাকার উত্তরায় প্রতারনার দায়ে নারী ঘঠিত মামলায় যাত্রাবাড়ি থানায় জেল খেটে উত্তরা এলাকা ছেড়ে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মৌচাকে একটি বাসা ভাড়া নিয়ে এই ব্যবসা পরিচালনা করছেন এ চক্রের একজন। আর ঢাল হিসেবে বেছেনিয়েছেন সাংবাদিকতা।
একটি নোয়া গাড়ি দিয়ে সাংবাদিক সেজে চাঁদাবাজি করছে তারা। গাড়িটির চালক নুরে আলম ওরফে শিকদার। তিনি ঢাকার শ্যামপুরের নামকরা কিলার নুরু নামে পরিচিতি। টানা আট বছর হত্যা মামলার আসামী সেজে খেটেছেন জেল। নিজের আপন শালা ফতুল্লার হান্ডেড বাবু। আর দুলা ভাই শিকদার নুরু করেন হিরোইন ব্যবসা। নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাতে হয়েছেন সাংবাদিক।
সচেতন মহলের দাবি এসকল প্রতিভাবান সাংবাদিকদের আইনের আওতায় নিয়ে আসলে হয়ত এদের অত্যাচার থেকে মুক্তি মিলতো সাধারন মানুষ ও ব্যবসায়ীদের।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) এইচ এম জসিম উদ্দিন জানান, অপরাধী কেউই ছাড় পাবেনা। সাংবাদিকতার নামে যদি কেউ অন্য কিছু হাসিল করতে চায়। অপরাধ সংঘঠিত করতে চায় তাদের কোন ভাবেই ছাড় দেয়া হবেনা। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

সিদ্ধিরগঞ্জে দাবড়িয়ে বেড়াচ্ছে কথিত সাংবাদিকরা

আপডেট সময় : ০১:৪০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯