নারায়ণগঞ্জ ১২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

শ্রেষ্ঠ এডিসি সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জের জসীম উদ্দীন হায়দার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭
  • ৪২৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে যোগদানের পর থেকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা নিরসনে সাহসিকতা ও সততার সাথে দায়িত্ব পালনের জন্য শ্রেষ্ঠ এডিসি হিসেবে সম্মাননা পেয়েছেন মো. জসীম উদ্দীন হায়দার।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাব সেমিনার হল রুমে ‘অপরাধ বিচিত্রা’ পত্রিকার উদ্যোগে জাতির জনক ‘বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষনের গুরুত্ব’ শীর্ষক সেমিনার এবং গুনীজনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি রেলপথ মন্ত্রী মো.মুজিবুল হক এমপি সম্মাননা স্মারকটি তাঁর হাতে তুলে দেন।

শ্রেষ্ঠ এডিসি হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জসীম উদ্দীন হায়দার বলেন, যে কোন স্বীকৃতি মানুষের জন্য অনেক আনন্দের। কাজের স্বীকৃতি তো অবশ্যই। আমি চেষ্টা করি সব সময়ই। আমি এর আগেও দু’বার ঢাকা বিভাগ ও ঢাকা জেলায় বেস্ট এডিসি’র পুরষ্কার পেয়েছিলাম। ২০০৮ সালে সাধারণ মানুষ ও গরীব মানুষকে সাহায্য করার জন্য যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা পুরষ্কৃত করেছিলো। আমরা মনে হয় আসলে প্রত্যেকটা পুরষ্কারই মানুষের জন্য একটা অনুপ্রেরণা। তাতে রাষ্ট্রের ও গরীব মানুষের প্রতি কাজ করার দায়বদ্ধতা আরো বেড়ে যায়।

অপরাধ বিচিত্রার সম্পাদক এস.এম মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, নারায়নগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, ফেনী-৩ আসনের এমপি হাজী রহিম উল্যাহ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ইকবাল গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ইকবাল হোসেন, এবি ফুডস এন্ড বেভারেজ লিমিটেডের চেয়ারম্যান হাজী আলী আহাম্মদ, শারমিন কেমিক্যাল ওয়ার্কসের চেয়ারম্যান মো.হারুন মিয়া এবং ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

শ্রেষ্ঠ এডিসি সম্মাননা পেয়েছেন নারায়ণগঞ্জের জসীম উদ্দীন হায়দার

আপডেট সময় : ১২:৪৮:০০ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০১৭