নারায়ণগঞ্জ ০৫:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৫২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী সরকারি তোলারাম কলেজে বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

দিনব্যাপী আয়োজনের প্রধান কর্মসূচির মধ্যে ছিল শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, ‘জুলাই শহীদ স্মৃতিভবন’ ও ‘শহীদ স্মৃতিচত্বর’-এর উদ্বোধন, স্মৃতিচারণমূলক আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণ এবং দোয়া মাহফিল।

সকাল ৯টায় তল্লা নতুন রোডের হাজীগঞ্জ এলাকায় অবস্থিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৯টা ৩০ মিনিটে কলেজ ক্যাম্পাসে ‘জুলাই শহীদ স্মৃতিভবন’ ও ‘শহীদ স্মৃতিচত্বর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এরপর সকাল ১০টায় কলেজের পদ্মা মিলনায়তনে আলোচনা সভা, জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

দুপুরে কলেজ মসজিদে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দেশ-জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর শহিদুল ইসলাম বলেন, “২৪-এর সবচেয়ে বড় শিক্ষা হলো আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বস্তরের মানুষের একতার কারণেই এই বিজয় অর্জিত হয়েছে।” তিনি শিক্ষার্থীদের জাতীয় স্বার্থ রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কলেজ কর্তৃপক্ষ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতান্ত্রিক চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের

আপডেট সময় : ০৫:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬