নারায়ণগঞ্জ ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল ।

যাত্রীবাহী বাসে অভিযানে ১০ কেজি গাজাসহ কারবারি আটক

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ সোহেল রানা (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব-১১। শ‌নিবার রাত একটার দিকে চট্টগ্রাম-ঢাকাগামী মহাসড়কের ‘১০ তলা’ এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।

র‌্যাব-১১ জানিয়েছে, আটক সোহেল রানা কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জঙ্গলপুর এলাকার শাহাজাহানের ছেলে। তিনি এশিয়া পরিবহনের একটি বাসে যাত্রীবেশে ছিলেন।

র‌্যাবের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিএসসি, নারায়ণগঞ্জের একটি দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বাসটিতে তল্লাশি চালায়। এ সময় সোহেল রানার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল রানা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে র‌্যাব।

সংস্থাটির দাবি, তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১১।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

যাত্রীবাহী বাসে অভিযানে ১০ কেজি গাজাসহ কারবারি আটক

আপডেট সময় : ০৩:০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬