নারায়ণগঞ্জ ০৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা: নিউইয়র্ক থেকে প্রকাশিত বিশ্বব্যাপী জনপ্রিয় বাংলা সংবাদমাধ্যম ‘আইবিএন নিউজ’ (International Bengali Network News)-এর বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সাংবাদিক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ।

সততা, নিষ্ঠা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি মানবাধিকার, সমাজকল্যাণ ও বিভিন্ন ট্রাস্ট সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসা এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দীর্ঘদিন ধরে গণমাধ্যম অঙ্গনে পরিচিত মুখ। নতুন দায়িত্বে তিনি বাংলাদেশের প্রকৃত চিত্র এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাঙালি জনগোষ্ঠীর কথা আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালীভাবে তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
এই নিয়োগকে ঘিরে সাংবাদিক মহলে উৎসবের আমেজ বিরাজ করছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন, সামাজিক ও পেশাজীবী ফোরাম থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নতুন দায়িত্ব গ্রহণ করে এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, “বস্তুনিষ্ঠতা এবং মানুষের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। আইবিএন নিউজের প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বাংলাদেশের বাস্তব চিত্র এবং প্রবাসী বাঙালিদের গল্প বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাই।”
আইবিএন নিউজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে যে, তার নেতৃত্বে বাংলাদেশ ব্যুরো আরও গতিশীল, তথ্যসমৃদ্ধ ও কার্যকর হয়ে উঠবে।

তার নতুন পদযাত্রায় সাফল্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও নিরবচ্ছিন্ন অগ্রগতি কামনা করেছেন সহকর্মী, শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আপডেট সময় : ০৩:৩১:৩২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬