নারায়ণগঞ্জ ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য আটক সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর লুটপাট বন্দরের শীর্ষ সন্ত্রাসী ১৪ টি মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার ফতুল্লায় ইয়াবা,হেরোইনও গাজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি,৪৫ লক্ষ টাকার মালামাল লুট নারায়ণগঞ্জে নৌ-পুলিশের টলারের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু ফতুল্লা বিপুল পরিমাণে দেশি অস্ত্রসহ রনি গ্রেফতার না.গঞ্জ পাসপোর্ট অফিসে ৭ দালালকে আটকের পর কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় বিপাকে একটি পরিবার, থানায় অভিযোগ

ফতুল্লায় ইয়াবা,হেরোইনও গাজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের ফতুল্লায় ইয়াবা, হেরোইন ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ হাজার পুরিয়া হেরোইন, ৪৫০ পুরিয়া গাঁজা এবং নগদ ১৩ হাজার ২শ টাকা জব্দ করা হয়।

শুক্রবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে ফতুল্লা মডেল থানার পূর্ব ইসদাইর রেললাইনসংলগ্ন একটি টিনশেড বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জুয়েল (২৩) ও মো. রমজান (২১)। জুয়েলের বাড়ি লালমনিরহাট সদরে হলেও তিনি পূর্ব ইসদাইরে অবস্থান করতেন। রমজান ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার একটি দল অভিযান চালিয়ে জুয়েলের কাছ থেকে ১শ পিস ইয়াবা, ৫শ পুরিয়া হেরোইন, ৩শ পুরিয়া গাঁজা ও ৮ হাজার ২শ টাকা উদ্ধার করে। একই সময় রমজানের কাছ থেকে ৫০ পিস ইয়াবা, ৫শ পুরিয়া হেরোইন, ১৫০ পুরিয়া গাঁজা এবং ৫ হাজার টাকা জব্দ করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই মো. জহিরুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য আটক

ফতুল্লায় ইয়াবা,হেরোইনও গাজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:০৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬