নারায়ণগঞ্জ ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮নং ওয়ার্ডের তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) বাদ আছর মসজিদের দক্ষিণ পাশে নামাজের স্থানে অনুষ্ঠিত এক সভায় ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মসজিদের মোতাওয়াল্লি আলহাজ্ব মোঃ শাহজাহান মিয়া এবং সঞ্চালনা করেন মোহাম্মদ আলী জিন্না। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মুসল্লিরা উপস্থিত ছিলেন।

তিন বছরের মেয়াদে গঠিত নতুন কমিটিতে আলহাজ্ব মোঃ স্বপন আহাম্মেদকে সভাপতি এবং আলহাজ্ব মোঃ সামছুজোহাকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গত ছয় মাসের পর্যবেক্ষণ, আলোচনা এবং সভাপতি পদের একাধিক প্রার্থীর প্রস্তাব বিবেচনার পর মোঃ সেলিম মিয়ার প্রস্তাবের ভিত্তিতে প্রায় ৯০ শতাংশ ভোটে স্বপন আহাম্মেদের নাম চূড়ান্ত করা হয়।

দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর সভাপতি আলহাজ্ব মোঃ স্বপন আহাম্মেদ আগামী মেয়াদে মসজিদের বহুতল ভবন নির্মাণের পরিকল্পনার কথা জানান।

সভায় আরও উপস্থিত ছিলেন মোখলেসুর রহমান জন্টু, শেখ মোহাম্মদ অপু, সাবেক মেম্বার নাজিমুদ্দিন, শেখ শামসুদ্দিন, মোঃ শরিফ আহমেদসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।

পরবর্তীতে মসজিদের ঈমাম ও মুফতি মিজানুর রহমান হানিফ নবনির্বাচিত কমিটি, মোতাওয়াল্লি পরিবার ও এলাকার সকল মানুষের জন্য দোয়া পরিচালনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

তাঁতখানা বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি গঠন সভাপতি স্বপন, সম্পাদক সামছুজোহা

আপডেট সময় : ০৩:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬