নারায়ণগঞ্জ ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক

সোনারগাঁওয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

মো. জিয়াউর রহমান: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অত্যন্ত সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত করতে হবে। প্রতিযোগিতার সভাপতি হিসেবে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ ও সফল করতে আমার পক্ষ থেকে যা করণীয় আমি সর্বোচ্চটা করবো। তিনি উপস্থিত প্রতিষ্ঠান প্রধান ও ক্রীড়া শিক্ষকদের বিগত সময়ের মতো সর্বোচ্চ সংখ্যক প্রতিযোগীদের উপস্থিতিতে সুন্দরভাবে খেলা পরিচালনা করার নির্দেশনা প্রদান করেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, সভাপতি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আমরা ৫২ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। এবিষয়ে উপজেলার সকল প্রতিষ্ঠান কে অবহিত করা হয়েছে। সে অনুযায়ী প্রতিষ্ঠানগুলো বিদ্যালয় পর্যায়ে প্রস্তুতি সম্পন্ন করে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

এসময় উপজেলা সকল স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

সোনারগাঁওয়ে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:২৭:১৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫