নারায়ণগঞ্জ ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা দশে বাংলাদেশের ৩ বোলার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • ৪৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। বল হাতে দুর্দান্ত সাকিব আল হাসান। আগেই দুই বোলার ছিলেন, নতুন করে আইসিসির বোলিং র‌্যাংকিংয়ের সেরাদের তালিকায় ঢুকে পড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার। সব মিলিয়ে এখন বাংলাদেশের তিন বোলার সেরা দশে।

সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেট শিকার করেন সাকিব। বাঁহাতি এ স্পিনার দ্বিতীয় ওয়ানডেও নেন ২ উইকেট। স্বভাবতই বোলার র‌্যাংকিংয়ে বড়সড় লাফ দিয়েছেন তিনি। সাত ধাপ এগিয়ে বর্তমানে নবম স্থানে ওঠে এসেছেন ওয়ানডের বিশ্বসেরা এ অলরাউন্ডার। এখন তার রেটিং পয়েন্ট ৬৪৭।

এদিকে সিরিজে এখন পর্যন্ত দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলেও দুই ম্যাচে ১ উইকেট পাওয়া মোস্তাফিজুর রহমান এক ধাপ পিছিয়ে গেছেন। ৬৪২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ১০ নম্বরে কাটার মাস্টার।

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মের থাকা মেহেদি হাসান মিরাজ দুই ম্যাচে ৩ উইকেট নিয়েও দুই ধাপ পিছিয়েছেন। ৬৪৮ পয়েন্ট নিয়ে তিনি রয়েছেন তালিকার আট নম্বরে। অর্থাৎ আট, নয়, দশ— আইসিসির বোলার র‌্যাংকিংয়ে টানা তিনটি অবস্থানে এখন বাংলাদেশের তিনজন।

ওয়ানডে বোলারদের র‌্যাংকিংয়ে ৭৫২ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট। দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড, তিনে মিচেল স্টার্ক, চারে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি, পাঁচে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি, ছয়ে আফগানিস্তানের রশিদ খান এবং সাতে অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

আইসিসির ওয়ানডে র‌্যাংকিংয়ে সেরা দশে বাংলাদেশের ৩ বোলার

আপডেট সময় : ০৭:০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২