নারায়ণগঞ্জ ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক শ্যামলের বাসায় মবের মাধ্যমে হামলা ও হত্যার অপচেষ্টা নাসিক ৩ নং ওয়ার্ডে গরুর হাট নিয়ে সংঘর্ষের আশঙ্কা হীরাঝিল বহুতল ভবনে জ্বলছে অবৈধ চুলা, সরকার হারাচ্ছে রাজস্ব নারায়ণগঞ্জ সদর উপজেলায় সেবা গ্রহীতাদের জন্য ‘স্নেহকুঞ্জ’ শুভ উদ্বোধন নিজেদের দক্ষতা ও সেবার মাধ্যমেই জনআস্থা অর্জন করতে হবে : ডিসি রায়হান কবির বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া ১টি শটগান ও ৩টি কার্তুজসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় গ্যাসের চুলার লিকেজ থেকেই আগুনের বিস্ফোরণ, একই পরিবারের ৫জন দগ্ধ। বরফকল মাঠে গরুর হাট না বসাতে জেলা প্রশাসকের কাছে শাপলা ক্রীড়া সংসদের স্মারকলিপি

সৌদিতে ১৬ টি দল নিয়ে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ শুরু ১২ সেপ্টেম্বর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে সামনে রেখে সংবাদ সম্মেলন রাজধানী রিয়াদের ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

প্রবাসের মাটিতে এই প্রথম বৃহত্তর পরিসরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার লক্ষ্যে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ১২ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হতে যাচ্ছে।

প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের সিইও মোঃ মকবুল হোসেন গণমাধ্যম কর্মীদের সামনে প্রিমিয়ার লিগ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বাংলাদেশের ১৬টি জেলার প্রবাসী ক্রিকেট দল এই খেলায় অংশ নিচ্ছেন এবং সৌদি আরব ক্রিকেট বোর্ডের মাধ্যমে খেলার অনুমতি লাইসেন্স নিয়েছেন বলেও তিনি জানান।

এবারের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট আসরে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হোসেন সামি,
পাকিস্তানের শাহিদ আফ্রিদি।

বাংলাদেশ এবং পাকিস্তানের ৫০ জন আইকনিক
ক্রিকেটাররা খেলায় অংশ নিবেন।
খেলার মাঠে আইন-শৃঙ্খলা এবং ক্রিকেটারদের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ টুর্নামেন্ট কে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

ফখরুল ইসলামের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয় ,মোঃ সালাউদ্দিন আহমেদ ।

গণমাধ্যম কর্মীদের মধ্যে প্রবাস বাংলা প্রিমিয়ার লীগের বিষয় আয়োজকদের প্রশ্ন করেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, যমুনা টিভি সৌদি আরব প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার, মোহনা টেলিভিশন সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ রিয়াদে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের প্রবীণ সাংবাদিক শ্যামলের বাসায় মবের মাধ্যমে হামলা ও হত্যার অপচেষ্টা

সৌদিতে ১৬ টি দল নিয়ে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ শুরু ১২ সেপ্টেম্বর

আপডেট সময় : ০৫:৩৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫