নারায়ণগঞ্জ ০৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

রূপগঞ্জে  জুস কারখানায় আগুনে  নিহতদের মধ্যে শনাক্ত ২৪ জনের লাশ হস্তান্তর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
  • ২৬১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় বৈদ্যুতিক তার থেকে আগুন লেগেছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অ্যাডিশনাল ডিআইজি (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) ইমাম হোসাইন।

অগ্নিদগ্ধ হয়ে নিহতদের লাশ হস্তান্তর উপলক্ষে বুধবার (৪ আগষ্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

সিআইডির এই অ্যাডিশনাল ডিআইজি বলেন, তদন্ত কার্যক্রম কবে নাগাদ শেষ হবে তা সুনির্দিষ্ট করে বলে যাচ্ছে না। যত দ্রুত সম্ভব মামলার তদন্ত কার্যক্রম শেষ করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

মামলার তদন্ত কার্যক্রম চলার মধ্যেই আসামিরা জামিন পেয়েছেন, ফলে তদন্ত কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটবে কি-না জানতে চাইলে ইমাম হোসাইন বলেন, যেকোনো মামলার ক্ষেত্রে তদন্তকারী কর্তৃপক্ষ একটি পক্ষ; এখানে বিচার বিভাগ রয়েছে। কোন আসামি জামিনে থাকবে, কোন আসামি জেলখানায় থাকবে তা সম্পূর্ণ বিচার বিভাগের এখতিয়ার। এখানে কোনো কথা বলার সুযোগ নেই। আদালত যা ভালো মনে করেছেন সেভাবে সিদ্ধান্ত দিয়েছেন। আমরা আমাদের কাজ করে যাচ্ছি। এক্ষেত্রে আসামির জামিন, বাইরে থাকাকে আমরা কোনো বাধা মনে করছি না।

তদন্তের অগ্রগতি কত দূর এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ তদন্তে আমরা বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। এসব কাজ ধাপে ধাপে সম্পন্ন করতে হয়। এখন পর্যন্ত আমরা আগুন কোথা থেকে লেগেছে তার কাছাকাছি অবস্থানে চলে গেছি। এরপর বাকি বেশকিছু রিপোর্ট লাগবে, বিভিন্ন সংস্থার রিপোর্ট লাগবে, কিছু বিশেষজ্ঞের রিপোর্ট লাগবে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট করে বলার মতো সময় হয়নি।

অগ্নিদগ্ধ হয়ে নিহত ৪৮ জনের মধ্যে সিআইডির ফরেনসিক ল্যাবরেটরির মাধ্যমে ডিএনএ পরীক্ষায় ৪৫ জনের পরিচয় শনাক্ত হওয়া গেছে। এর মধ্যে আজ ২৪ জনের লাশ হস্তান্তর করা হয়। এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে লাশ দাফনের জন্য প্রত্যেককে ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

রূপগঞ্জে  জুস কারখানায় আগুনে  নিহতদের মধ্যে শনাক্ত ২৪ জনের লাশ হস্তান্তর

আপডেট সময় : ০১:২০:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১