নারায়ণগঞ্জ ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি :

রূপগঞ্জের যাত্রামুড়ায় নোবেল কটন স্পিনিং মিলে শ্রমিকদের বকেয়া বেতনের দাবীতে অসন্তোষ দেখা দিয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে । ঘন্টাব্যাপী বিক্ষোভ ও সড়ক অবরোধের কারনে রাস্তার দুই দিকে প্রায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়, যার কারনে রোগীবহনকারী এম্বুলেন্স ও সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।

বুধবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া স্লূইসগেট এলাকার নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানার শ্রমিকদের মাঝে এই অসন্তোষ দেখা দেয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড কারখানায় তুলা থেকে সুতা উৎপাদন করা হয়। এ কারখানায় প্রায় ৯ শতাধিক শ্রমিক কাজ করেন। মালিকপক্ষ এ বছরের ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিল মাসের বকেয়া বেতন ভাতা দিবো- দিচ্ছি করে তালবাহানা করছিলেন। বেতন-ভাতা না পেয়ে শ্রমিকরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছিলেন।

মুদিমনোহরি দোকানিরা বাকিতে সদাই দিচ্ছেন না। বাড়িওয়ালারাও বাড়ি ভাড়ার জন্য চাপ দিচ্ছেন শ্রমিকদের। এমন অবস্থায় শ্রমিকদের পিঠ দেয়ালের সঙ্গে লেগে গেছ। বকেয়া বেতন পরিশোধ না করলে তারা আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন। নোবেল কটনের

শ্রমিকরা নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নে বিচার চেয়েছেন ‌। ওই সময় মালিকপক্ষ এই মে মাসের ৬ তারিখ বেতন ভাতা পরিশোধ করার আশ্বাস দেন।

শ্রমিকরা বুধবার সকালে কাজে যোগদান না করে তাদের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবি জানাই মালিক পক্ষের কাছে। এ সময় মালিকপক্ষ বেতন ভাতা দিতে পারবেনা বলে সাফ জানিয়ে দেয়। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে ওই কারখানার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে দুপুরে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সড়কের উভয় পাশে সকল ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়। ভোগান্তির শিকার হন যাত্রী সাধারণ থেকে শুরু করে পথচারীরা।

খবর পেয়ে নারায়নগঞ্জ শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ালী উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করেন। এ সময় মালিকপক্ষ বৃহস্পতিবার সকালে বেতন ভাতা পরিশোধ করবেন বলে আশ্বস্ত করেন। এএসপি ওয়ালী উল্লাহ জানান- কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে সমাধানের আশ্বাস দিলে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।

এ বিষয়ে নোবেল কটন এন্ড স্পিনিং এর ব্যবস্থপনা পরিচালক মোহাম্মদ আলী জানান- আগামীকাল বৃহস্পতিবার কারখানায় তুলাসহ প্রয়োজনীয় কাঁচামাল আসবে এবং কারখানা চালু হবে, কারখানা চালু হলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় : ১২:০৭:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬