নারায়ণগঞ্জ ১১:০১ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির

র‌্যাব পরিচয়ে গভীর রাতে তল্লাশী তিন প্রতারক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
  • ২৮৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ শহরের জিমখানা রেলওয়ে কোয়ার্টার এলাকায় একটি বাড়ীতে র‌্যাব পরিচয় দিয়ে এক লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়েও লোভ সামলাতে পারেনি চার প্রতারক। দ্বিতীয়বার শনিবার দিবাগত গভীর রাতে একই পরিচয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তল্লাশি করতে গিয়ে আটক হয়েছেন প্রতারক তিন ভুয়া র‌্যাব সদস্য। এসময় পালিয়ে গেছে আরেক জন। আটক তিনজনসহ চারজনকে আসামি করে গতকাল রোববার সদর থানায় মামলা করেছেন বাড়ীর মালিক রাব্বি হাসানের স্ত্রী শান্তা বেগম ।

আটকরা হলেন-শহরের মাসদাইর এলাকার আমান ভবনের বাসিন্দা আমান উল্লাহর ছেলে রাতুল (২২), আলীরটেক এলাকার আমান উল্লাহর ছেলে জুয়েল ও ইসদাইর বাজার এলাকার বাসিন্দা রুবেল।

বিকেলে সংবাদ সম্মেলনে সদর থানার ওসি শাহজামান জানান, শনিবার দিবাগত ভোর রাতে শান্তা বেগমের বাসায় গিয়ে তারা র‌্যাব পরিচয় দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তল্লাশি চালায়। এসময় শান্তা বেগমের মন্দেহ হলে ভুয়া র‌্যাব বলে চিৎকার শুরু করেন। তখন স্থানীয় লোকজন এগিয়ে এসে তিনজনকে অবরুদ্ধ করেন। একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে। এর আগেও গত ২৮ জুলাই এই বাড়ীতে গিয়ে র‌্যাব সদস্য পরিচয় দিয়ে অস্ত্র ও গ্রেপ্তারের ভয় দেখিয়ে এক লাখ ২০ হাজার টাকা নেয় এই তিন প্রতারক। মামলার পলাতক আসামিকে আটক করার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

র‌্যাব পরিচয়ে গভীর রাতে তল্লাশী তিন প্রতারক আটক

আপডেট সময় : ১১:১২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১