নারায়ণগঞ্জ ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

প্রতি ৫০ হাজার টাকায় বন্দর রুপালিতে চলছে অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
  • ৪০৭ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধি ঃ     সংযোগ প্রতি ৫০ হাজার টাকায় বন্দর রুপালিতে চলছে ইসলাম ও নিজামের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য নারায়ণগঞ্জে এমন কোন জায়গা নেই যেখানে অবৈধ গ্যাস সংযোগ নেই এরই ধারাবাহিকতায় বন্দর থানার থেকে মাত্র ২০০ গজ দূরে রুপালি আবাসিক এলাকায় চলছে ইসলাম ও নিজাম সিন্ডিকেটের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য। তাদের কাছে সংযোগ প্রতি ৫০ হাজার টাকা দিলেই মিলে অবৈধভাবে গ্যাস লাইন ব্যবহার করার সুযোগ৷ আর পুরো রুপালি এলাকায় ইসলাম ও নিজামের নেতৃত্বে প্রায় দুই শতাধিক অবৈধ গ্যাস লাইন সংযোগ প্রদান করার খবর পাওয়া গেছে৷ বাবুপাড়া এলাকার ইসলাম ও ছালেহনগর এলাকার নিজাম সহ প্রায় ৮/১০ জনের এই সিন্ডিকেট শুধু রুপালি আবাসিক এলাকাতেই নয় এরা রুপালি বাগান, আহম্মদ জুটেক্স সহ আশেপাশের আরও এলাকাতেও অবৈধ গ্যাস সংযোগ দিয়ে থাকে। গত ১৩ জুলাই রাতে ইসলাম ও নিজাম সিন্ডিকেট পুনরায় রুপালি আবাসিক এলাকায় অবৈধভাবে তিনটি গ্যাস সংযোগ প্রদান করে প্রায় দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয় গ্রাহকদের কাছ থেকে। রুপালি এলাকার প্রবাসী দয়াল এর বাড়ি ও তার এক নিকটস্থ একজনের প্লট এবং ঝরনা বেগম এর বাড়িতে এই সংযোগ প্রদান করে তারা। আর এভাবেই তাদের সিন্ডিকেটের মাধ্যমে চলছে পুরো রুপালি আবাসিক এলাকায় গ্যাস চুরির মহোৎসব। অপরদিকে বৈধ গ্যাস ব্যবহারকারীরা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার কারীদের কারণে প্রয়োজন মাফিক গ্যাস সরবরাহের চাপ পাচ্ছে না পাইপ লাইনে। এর আগে ইসলাম একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হন অবৈধ সংযোগ প্রদানের সময় এবং একবার উপজেলা ম্যাজিস্ট্রেট তাকে এ বিষয়ে গ্যাস সংযোগের সময় স্পট থেকে গ্রেপ্তার করে জরিমানাও করেন। এত কিছুর পরেও ইসলাম ও নিজাম তাদের অবৈধ গ্যাস সংযোগ প্রদানের কার্যক্রম বন্ধ রাখেনি। এই বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহার মুঠোফোনে কল দিলে তাকে পাওয়া যায়নি। এছাড়াও এ ঘটনার পর থেকে গ্যাস চোর ইসলামকে থানায় দৌড়ঝাঁপ করতে দেখা যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

প্রতি ৫০ হাজার টাকায় বন্দর রুপালিতে চলছে অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্য

আপডেট সময় : ১২:৪০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১