নারায়ণগঞ্জ ১১:৪১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

বাংলাদেশ এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্ব : বাংলাদেশ ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
  • ২৭৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে বাংলাদেশ এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্বে পরিনত হয়েছে। আযব দেশে দুর্নীতিবাজরা নিরাপদে থাকে আর দুর্নীতির বিরুদ্ধে লেখার কারনে সাংবাদিক গ্রেফতার হয়। দেশ করোনা ও দুর্নীতির মত ক্ষতিকর ব্যাধিতে ক্ষত-বিক্ষত। এর মধ্যে একটি শারীরিক এবং অন্যটি সামাজিক ব্যাধি। শারীরিক ব্যাধি চিকিৎসা করে নির্মূল করা সম্ভব হলেও সামাজিক ব্যাধি চিকিৎসা দিয়ে নির্মূল করা যায় না। এর জন্য প্রয়োজন জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সামাজিভাবে প্রতিরোধ গড়ে তোলা বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

সোমবার (১২ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, দেশের জাতীয় সংসদের সদস্যদের বিপুল অধিকাংশই এখন ব্যবসায়ী, যা দুনিয়ার অন্য কোনো দেশে দেখা যায় না। তারা ও অসৎ আমলারা রাজনৈতিক ক্ষমতাকে ব্যাপকভাবে ব্যবহার করে দেশে বেপরোয়া লুটপাটের রাজত্ব কায়েম করেছে। এদেরকে নিয়ন্ত্রণ করার মতো কেউ আছে বলে মনে হয় না। আর এই কারণে প্রধানমন্ত্রীর উপহারের ঘড়ে ফাটল দরলেও দুর্নীতিবাজরা গ্রেফতার হয় না।

নেতৃদ্বয় বলেন, বাংলাদেশের অর্থনীতির এমন কোনো ক্ষেত্র আজ নেই যেখানে লুটপাটের রাজত্ব কায়েম হয়নি। এটা ঘটেছে দুর্নীতির ব্যাপক বিস্তারের মাধ্যমে। বাংলাদেশে এই দুর্নীতির অবস্থা এমন দাঁড়িয়েছে যে, এটা শুধু শীর্ষ ব্যবসায়ী ও রাজনীতিবিদদের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা ছড়িয়ে পড়েছে সর্বত্র, মহামারীর মতো। এর ফলে অর্থনীতির একেবারে নিচের স্তর পর্যন্ত দুর্নীতিতে আচ্ছন্ন হয়েছে। দুর্নীতি, দলবাজি, স্বজনপ্রীতি ও মধ্যস্বত্বভোগীদের ঠেকানো না গেলে দেশের মানুষের মাঝে বৈষম্য কমবে না। সুযোগ থাকার কারণেই দেশে আয় ও ধন বৈষম্য সৃষ্টি হয়েছে।

তারা বলেন, দুর্নীতি আর দুবৃর্ত্তায়নের বিরুদ্ধে এখনই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে দেশের ভবিষ্যত ভয়াবহ সংকটে পড়তে বাধ্য। দুর্নীতি বৃদ্ধি সমাজ, রাজনীতি ও প্রশাসনে সৃষ্টি করেছে নৈরাজ্য ও অসহনীয় অস্বাভাবিকতা। দেশবাসী এই ব্যাধির অবসান চায়। তাই দুর্নীতিমুক্ত দেশ প্রতিষ্ঠায় পাল্লা দিয়ে বেড়ে উঠা দুর্নীতি ও অদৃশ্য শক্তির অধিকারী দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

বাংলাদেশ এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্ব : বাংলাদেশ ন্যাপ

আপডেট সময় : ০৫:৫৩:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১