নারায়ণগঞ্জ ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাঁধা দেওয়ায় বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাবো এলাকায় মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় গতকাল ১ জুন মঙ্গলবার জাহাঙ্গীর আলম জুয়েলের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করে সন্ত্রাসীরা। হাটাবো এলাকার সামাউন মোল্লা ও তার সন্ত্রাসী দল বেশকিছু দিন যাবত এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন ও সন্ত্রাসী কর্মকান্ডসহ বিভিন্ন অসামাজিক ও অনৈতিক কাজ করে আসছে। তার এসব অসামাজিক কর্মকান্ডে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ ও যুবকরা। তার এই কর্মকান্ডে জাহাঙ্গীর আলম জুয়েল সহ এলাকাবাসী সামাউন মোল্লার বিরুদ্ধে পদক্ষেপ নেয় এবং তাকে বাঁধাগ্রস্থ করে। পরে সে ৭/৮ সদস্যের সন্ত্রাসী দল নিয়ে দা, চাপাতি, শাবল, লোহার রড, লাঠিসোঠা ও দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে জাহাঙ্গীল আলমের বাড়িতে হামলা করে। এ সময় তার আলমারিতে থাকা নগদ ৪ লক্ষ ও ২ ভরি স্বর্ণ লুট করে নেয় হামলাকারীরা। জাহাঙ্গীর আলমের বাবা ও মা বাঁধা দিতে গেলে তার বাবাকে পিটিয়ে গুরুতর আহত করে এবং মাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। পরে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তাদের প্রাণনাশের হুমকি দিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে জাহাঙ্গীর আলম জুয়েল বাদী হয়ে সামাউন মোল্লা (৪২), মঞ্জুর (৪০), আলমগীর (৩৬), নজরুল (৪১), আরিফ হোসেন (৪০), আরিফ মিয়া (৩৭), রবিউল সরকার (৪০), শামীম (২৭), রুবেল মিয়া (৩২), শরীফ (৩০), দিপু (২৫), রুহুল আমিন (৩২) ও শিপন (২৮) সহ অজ্ঞাত ৩/৪ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।###

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাঁধা দেওয়ায় বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট

আপডেট সময় : ০২:৫২:৫১ অপরাহ্ন, বুধবার, ২ জুন ২০২১