নারায়ণগঞ্জ ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক ॥ আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে পূর্ণ প্রস্তুতিও আছে। তবে করোনা সংক্রমণ অন্তত ৫ শতাংশে না নামলে ঝুঁকি নেয়া উচিত হবে না বলে মনে করছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, আমরা অনলাইন শিক্ষাব্যবস্থা চালু রেখেছি। যদিও তার সীমাবদ্ধতা আছে, প্রচেষ্টা অব্যাহত রেখেছি। এখন আমরা একটা যুদ্ধের মধ্যে আছি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এই কথা বলেন।

প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর স্মরণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শিক্ষামন্ত্রী। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী।

দীপু মনি বলেন, এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে বলেন, ‘বিশেষজ্ঞরা বলেছেন, সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলে দেয়া উচিত হবে না। ঈদযাত্রার কারণে সংক্রমণের হার আবারো কিছুটা ঊর্ধ্বগামী। আমরা বলেছি, আগামী ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে চাই। আমরা চেষ্টা করব।’

মন্ত্রী বলেন, ‘মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনলাইন মাধ্যমে ক্লাস চালু রয়েছে। পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে অ্যাসাইনমেন্ট কার্যক্রম চালু করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিয়মিত পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছে।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে নতুন করে যা বললেন শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৯:২০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১