নারায়ণগঞ্জ ০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক

গভীর রাতে সেহেরী খাবার নিয়ে ভাসমানদের পাশে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদ রিপোর্ট : 

 “রাত আড়াইটা রাস্তায়, স্টেশনে ও ফুটপাতে শুয়ে আছে ভাসমান ও ছিন্নমূল মানুষগুলো। হঠাৎ ঘুম থেকে জাগিয়ে এক প্যাকেট খাবার হাতে তুলেন দিলেন এক ব্যক্তি। আর বললেন, “আসসালামুওয়ালাইকুম আমি আপনাদের জেলার ডিসি। খাবারটি সেহেরীতে খেয়ে নিবেন। এতটুকুই করতে পারলাম। বিনিময়ে শুধু দোয়া করবেন”। শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে রবিবার ভোর পর্যন্ত এভাবেই নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নিজে নারায়ণগঞ্জ শহরের চাষারা রেল ষ্টেশন , শহীদ মিনার ও খাজা মার্কেট এলাকায় আশ্রয়হীন ভাসমান মানুষদের মাঝে সেহরি খাবার বিতরন করেন । ইতমধ্যে ফেসবুকে জেলা প্রশাসক মোস্তাইর বিল্লাহ রাতভর খাবার বিতরণের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই এ উদ্যোগকে প্রশংসামূলক ও অনুপ্রেরণামূলক হিসাবে মন্তব্য করেছেন।

চৌধুরী আব্দুল্লাহ আল নোমান নামে এক ফেসবুক ব্যবহারকারি লিখেছেন, নারায়ণগঞ্জ ডিসির এ উদ্যোগ খুবই প্রশংসনীয়। সবাই আমরা এ রকম কাজ করে ভাসমানদের পাশে দাঁড়াতে পারি।
বিষয়টি নিশ্চিত হতে রবিবার দুপুরে মুঠোফোনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, “হ্যা আমি ডিসি হিসাবে অনেকটা নতুন এসেছি নারায়ণগঞ্জে। শুনলাম এখানে অনেক ভাসমান ছিন্নমূল মানুষ রাস্তায় না খেয়ে থাকে। তাই নিজেকে আটকে রাখতে পারলাম না । আসলে এটা আমার একার পক্ষে সম্ভব না। আমরা যদি সবাই মিলে ওই মানুষগুলোর পাশে দাঁড়াই তাহলে রাস্তায় কেউ ইনশাল্লাহ না খেয়ে থাকবে না।

তিনি আরো জানান. রাতে প্রায় ১৫০ জনের মাঝে এ খাবার বিতরন করতে পেরেছিলাম। জেলার বিত্তশালী ও শিল্পপতিরা এগিয়ে এলে সমাজে এ ধরনের প্রান্তিক , ভবঘুরে,অসহায় মানুষের সংখ্যা কমে আসবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে গরীব অসহায় মানুষের প্রতি নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ত্রান কার্যক্রম করোনা যত দিন থাকেবে ততদিন চলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

গভীর রাতে সেহেরী খাবার নিয়ে ভাসমানদের পাশে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ

আপডেট সময় : ০৯:২০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ এপ্রিল ২০২১