নারায়ণগঞ্জ ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

মামুনুল হককে হেনস্থায়  ছাত্রলীগ যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযােগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
  • ৩০৯ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে হেনস্থা করায় তার পক্ষে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের বিরুদ্ধে অভিযােগ দায়ের করেছেন আরেক হেফাজত নেতা ।

রােববার ( ৪ এপ্রিল ) নারায়ণগঞ্জের সােনারগাঁ থানায় অভিযােগ দায়ের করেন হেফাজত নেতা মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী । তিনি হেফাজতে ইসলামের ঢাকা মহানগর শাখার ১০ নং জোনের যুগ্ম সম্পাদক ৷

অভিযােগে তিনি উল্লেখ করেছেন , গত ৩ এপ্রিল সােনারগাঁয়ের রয়েল রিসাের্টে বিশ্রামের জন্য সস্ত্রীক হােটেলে অবস্থান নেন । তিনি হােটেলের সম্পূর্ণ নিয়ম – কানুন মেনে অবস্থান করছিলেন । কিন্তু হােটেল মালিক সাইদুর রহমানের ম্যানেজার ও কর্মচারীবৃন্দ আল্লামা মামুনুল হকের নিরাপত্তা দিতে ব্যর্থ হন ৷

এলাকার কতিপয় সন্ত্রাসী সােনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হাজী শাহ মাে . সােহাগ রনির নেতৃত্বে অজ্ঞাত লােকজন মামুনুল হকের উপর হামলা চালায় ৷ তার জামা – কলার ছিড়ে ফেলে , দাড়ি ধরে টান দেয় এবং শারীরিকভাবে লাঞ্চিত করে ।

এছাড়া অশ্লীল ও অকথ্য ভাষায় গালিগালাজ করে গাড়ির চাবি ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ারও অভিযােগ তােলেন হেফাজত নেতা ফয়সাল মাহমুদ হাবিবী । এ বিষয়ে সােনারগাঁ থানার ডিউটি অফিসার জানিয়েছেন , অভিযােগের প্রেক্ষিতে এখনও মামলা রেকর্ড করা হয়নি । এদিকে বেলা দেড়টার দিকে অভিযােগটি থানায় দিয়েছেন বলে জানান বাদী ফয়সাল মাহমুদ হাবিবী ৷

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

মামুনুল হককে হেনস্থায়  ছাত্রলীগ যুবলীগ নেতাদের বিরুদ্ধে অভিযােগ

আপডেট সময় : ১২:০২:৪১ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১